দিল্লি বিমানবন্দরে তুমুল হট্টগোল, ৭ বছরের মেয়ের সামনে যাত্রীকে মেরে রক্তাক্ত করল পাইলট

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ স্পাইসজেট বিমানের যাত্রী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বিমানযাত্রী অঙ্কিত দেওয়ান দাবি করেছেন যে বিমানের বোর্ডিং লাইন ভেঙে পাইলট এগিয়ে গেলে তিনি সেই ঘটনার প্রতিবাদ করেন। এতেই পাইলট, ক্যাপ্টেন বীরেন্দ্র কেবল তাঁর সঙ্গে সাথে খারাপ ব্যবহারই করেননি বরং তাঁকে শারীরিকভাবেও লাঞ্ছিতও করেছেন। মারধরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করেছেন স্পাইসজেট বিমানের যাত্রী অঙ্কিত দেওয়ান। যাত্রীকে পাইলটের লাঞ্ছিত করার ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াজুড়ে উঠেছে বিতর্কের ঝড়। নির্যাতিত ব্যক্তি জানিয়েছেন তাঁর মেয়ে ও পরিবারের সামনেই ঘটনাটি ঘটেছে। ঘটনায় তাঁর মেয়ে হতবাক হয়ে গিয়েছেন বলেও অভিযোগ করেছেন।

পাইলটের হাতে নির্যাতিত যাত্রী অঙ্কিত দেওয়ান, এক্স হ্যান্ডেলে তাঁর আহত রক্তাক্ত মুখের একটি ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন তাঁর সাত বছরের মেয়ে দেখেছে তাঁর বাবার উপর কীভাবে হামলা করা হয়েছে। তাঁর একরত্তি মেয়ে এই ঘটনায় মর্মাহত বলেও জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ-তে। স্পাইসজেট বিমানের ওই যাত্রী বলেছেন, “কর্মীরা আমার সামনে লাইন ভাঙছিলেন। তাদের ডাকাডাকি করার পর, ক্যাপ্টেন বীরেন্দ্র, যিনি নিজেও একই কাজ করছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন  আমি  অশিক্ষিত কিনা।  লাইনটি কর্মীদের জন্য, এটি লেখা সাইনবোর্ডটি পড়তে পারো না?” তার পরেই শুরু হয় তর্ক-বিতর্ক। এরপরেই যাত্রী জানান, “সংযম বজায় রাখতে না পেরে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট আমাকে শারীরিক নির্যাতন করেন, যার ফলে আমি রক্তাক্ত হয়ে যাই। তার শার্টের ছবিতে লেগে থাকা রক্ত  আমার।” এক্স  হ্যান্ডেলের একটি পোস্টে   তিনি পাইলটকে শনাক্ত করেছেন।

আরও পড়ুন: অসমে রাজধানী এক্সপ্রেসের ৫টি কোচ লাইনচ্যুত, সংঘর্ষে ৭টি হাতির মৃত্যু

অভিযোগ ওঠার পরেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে বলেছে যে তারা “এই ধরনের আচরণের  তীব্র নিন্দা জানাচ্ছে।” বিমান সংস্থাটি জানিয়েছে,  “তদন্তের জন্য সংশ্লিষ্ট  কর্মীকে তাৎক্ষণিকভাবে অফিসিয়াল দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তদন্তের  পর অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” স্পাইসজেটের  যাত্রী  সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন , “আমাকে এবং আমার পরিবারকে সিকিউরিটি চেকের  জন্য একই লাইনে যেতে বলা হয়েছিল। কর্মীরা সেই লাইন ব্যবহার করে কারণ আমাদের একটি স্ট্রলারে ৪ মাস বয়সী শিশু ছিল। কর্মীরা আমার সামনে লাইন ভাঙছিল। আমি আপত্তি জানালে ক্যাপ্টেন বীরেন্দ্র রেগে যান।”

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের  একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “আমরা দিল্লি বিমানবন্দরে আমাদের একজন কর্মচারীর  সঙ্গে জড়িত একটি ঘটনার কথা জানতে পেরেছি। এই কর্মচারী অন্য একটি বিমান সংস্থার ফ্লাইটে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন এবং অন্য একজন যাত্রীর  সঙ্গে তাঁর তার ঝগড়া হয়েছিল। আমরা এই আচরণের তীব্র নিন্দা জানাই।  এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস   কর্মীদের কাছ থেকে  ভালো এবং পেশাদার আচরণ আশা করে।  আমরা সর্বদা যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়