অসমে রাজধানী এক্সপ্রেসের ৫টি কোচ লাইনচ্যুত, সংঘর্ষে ৭টি হাতির মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমের হোজাই জেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। শনিবার ভোররাতে সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে একটি হাতির পালের সংঘর্ষে অন্তত ৭টি হাতির মৃত্যু হয়েছে বলে খবর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে একটি হাতির শাবকও। এই ঘটনার পর ওই হাতির শাবককে বন দফতরের কর্মীরা উদ্ধার করেন। এই ঘটনায় রেল চলাচলেও ব্যাঘাত ঘটেছে। অন্ধকার এবং ঘন কুয়াশার জেরে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল হাতিগুলির। এই দুর্ঘটনার কারণে পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে।

এদিকে রেল ও বন দফতর সূত্রে খবর, শনিবার ভোর ২টা ১৭ মিনিট নাগাদ এই রেল দুর্ঘটনা ঘটে। রাজধানী এক্সপ্রেস মিজোরামের সাইরাং থেকে নয়াদিল্লির আনন্দ বিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। হোজাইয়ের কাছে হঠাৎ লাইনের চলে আসে একটি হাতির দল। লোকো পাইলট হাতিদের দেখতে পেয়ে জরুরি ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। হাতিরা ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে ইঞ্জিন এবং পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে ১২৬ কিমি দূরে অবস্থিত। হোজাই জেলার ওই জায়গা ‘এলিফ্যান্ট করিডর’ হিসেবে চিহ্নিত নয়। এই দুর্ঘটনার পরই দ্রুত ত্রাণ ট্রেন এবং রেলকর্মীরা সেখানে পৌঁছে উদ্ধার কাজ করেন।

অন্যদিকে বন দফতরের আধিকারিকরা জানান, এই দুর্ঘটনায় মোট ৭টি হাতির মৃত্যু হয়েছে। এই সংঘর্ষে অধিকাংশ হাতিরই প্রাণ যায়। ট্রেন লাইনচ্যুত হওয়া ও লাইনের উপর হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার অসম এবং উত্তর–পূর্ব ভারতের নানা রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলির খালি বার্থে জায়গা করে দেওয়া হয়। ট্রেন গুয়াহাটি পৌঁছলে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে বলে রেল সূত্রে খবর।

এছাড়া হাতির করিডরের বাইরে এমন দুর্ঘটনা হওয়ায় বন এবং রেল দফতরের সমন্বয় ও আগাম সতর্কতার ব্যবস্থা নিয়েও নতুন করে চর্চা তুঙ্গে উঠেছে। এই ঘটনায় রেল তিনটি হেল্পলাইন চালু করেছে। নম্বরগুলি—০৩৬১২৭৩১৬২১, ০৩৬১ ২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। এই বিষয়ে উত্তর–পূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কাপিনঞ্জল কিশোর শর্মা জানান, সাইরং–আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস এবং হাতির পালের সংঘর্ষে শোক প্রকাশ করছি। সাইরাং থেকে আনন্দ বিহারগামী রাজধানী এক্সপ্রেস যখন আসছিল, তখন লোকো পাইলট প্রায় ১০০টি হাতির একটি পালকে রেললাইন পার হতে দেখেন। তখন জরুরি ব্রেক কষেন, কিন্তু কিছু হাতি ট্রেনের ধাক্কায় আহত হন।

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর