বিজেপিকে অস্বস্তিতে ফেলে জাতিগত গণনার দাবি অজিত পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্ষমতার লোভে কাকার দল শরদ পওয়ারের এনসিপিতে ভাঙন ধরিয়ে এনডিএ জোটে সামিল হয়েছেন অজিত পওয়ার। ‘বিশ্বাসঘাতকতার’ পুরস্কার হিসাবে তাঁকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদও উপহার দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের মুখে সেই অজিত পওয়ারই বিজেপি শীর্ষ নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে জাতিগত জনগণনার পক্ষে সওয়াল করলেন। সোমবার এনসিপির (অজিত পওয়ার গোষ্ঠী) তরফে প্রকাশিত ইস্তেহারে জাতিগত জনগণনার পক্ষে সওয়াল করা হয়েছে।

এনসিপির (অজিত গোষ্ঠী) ইস্তেহারে জাতি সুমারির পক্ষে সওয়াল করে বলা হয়েছে, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষকে মূলস্রোতে ফেরানোর জন্য জাতিগত সুমারির প্রয়োজন রয়েছে। যারা বঞ্চিত ও অবহেলিত তাদের প্রকৃত দুর্দশা জানতে অবশ্যই জাতিগত সুমারির পক্ষে দল।’ পাশাপাশি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চহ্বানকে ভারতরত্ন দেওয়ারও দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে মরাঠা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ারও পক্ষেও দাবি তোলা হয়েছে।

এনসিপি’তে ভাঙন ধরিয়ে বিজেপি ও একনাথ শিন্ডের সঙ্গে হাত মেলানোয় শরদ পওয়ার গোষ্ঠীর তরফ থেকে অজিত পওয়ারের বিরুদ্ধে মতাদর্শচ্যূত হওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও এদিন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি মোটেও মতাদর্শ থেকে বিচ্যূত হননি। অজিতের কথায়, ‘মহাজুতির শরিক হয়েছি বটে, কিন্তু আমি নিজের মতাদর্শ থেকে এক পা-ও সরিনি।’ আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ ফের কেন্দ্রের ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন তিনি।

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!