‘স্পা’ সেন্টারে আচমকা পুলিশের হানা, আটক ২৭ তরুণী-সহ ৬ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের ভিওয়াড়িতে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে একাধিক স্পা সেন্টারে বড়সড় অভিযান চালায় পুলিশ। মলের ভেতরে থাকা বেশ কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে মোট ২৭ জন তরুণী এবং ৬ জন তরুণকে আটক করেছে পুলিশ। পাশাপাশি স্পা সেন্টারের একাধিক অপারেটর ও কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই স্পা সেন্টারগুলিতে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ আসছিল। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সংগঠনগুলিও বারবার প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিল। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি ধরা পড়ার পরই পুলিশ এই বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। মাতিলা আউটপোস্টের ইনচার্জ পুনীত মীনা এবং ভিওয়াড়ি মোড় আউটপোস্টের ইনচার্জ প্রবীণ কুমারের নেতৃত্বে ২০ জনেরও বেশি পুলিশকর্মী এই যৌথ অভিযানে অংশ নেন। প্রথমে ভিওয়াড়ি বাইপাসের প্লাজা এলাকায় অবস্থিত কয়েকটি স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বেশ কয়েকজন তরুণীকে আটক করা হয়। পরে শহরের অন্যান্য মলেও অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। অভিযানের সময় পুলিশ স্পা সেন্টারে উপস্থিত মহিলাদের নথিপত্র ও পরিচয়পত্র খতিয়ে দেখে। আটক সকলকে ভিওয়াড়ি মোড় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের নথি ও কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তে যদি অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্ট স্পা সেন্টারের মালিক ও পরিচালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের স্পষ্ট বার্তা, ভিওয়াড়িতে আইনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনও বেআইনি ব্যবসা বরদাস্ত করা হবে না।

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী