দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির মেহরৌলিতে শনিবার (৩০ মে) রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা একটি বাড়ি। ধ্বংসস্তুপের নিচ থেকে ইতিমধ্যেই চার জনকে উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন ত‍ৎপরতায় চলছে উদ্ধারকার্য।

পুলিশ জানিয়েছে, এদিন রাতে দক্ষিণ দিল্লির মেহরৌলির শাহিদুলাবজাব এলাকার একটি পাঁচতলা বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রাত সাতটা বেজে ৪৪ মিনিট নাগাদ দমকলের কন্ট্রোল রুমে বাড়ি ভেঙে পড়ার খবর পৌঁছায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। এমনকি পুলিশও পৌঁছায়। একে একে মোট ছয়টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরাও হাজির হন।

পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পরে আরও বিশাল সংখ্যক উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে তলব করা হয়। ধ্বংসস্তুপ সরিয়ে শুরু হয় উদ্ধারকার্য। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মোট চার জনকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তুপের নিচে আরও কতজন চাপা পড়ে রয়েছেন, সে বিষয়ে অবশ্য পুলিশ-প্রশাসনের তরফে মুখ খোলা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুড়মুড়িয়ে পাঁচতলা বাড়িটি ভেঙে পড়ার পরে ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সিমেন্ট ও কংক্রিটের চাঙড় আশেপাশের বাড়িতেও আঘাত হেনেছে। উদ্ধারকার্যে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন

রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস