বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিকূল আবহাওয়ার কারণে টানা ছয় দিন বন্ধ থাকার পর শনিবার ফের শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা। ভোররাতে জম্মুর ভগবতী নগর ভিত্তি শিবির থেকে কড়া নিরাপত্তার মধ্যে ৬ হাজারেরও বেশি তীর্থযাত্রীকে নিয়ে একটি কনভয় কাশ্মীরের বালতাল ভিত্তি শিবিরের উদ্দেশে রওনা দেয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি এবং জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পরই যাত্রা পুনরায় চালু করা হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, এদিন ১৮তম দফার যাত্রায় মোট ৬,২৬৯ জন তীর্থযাত্রী অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন ১,৪৭০ জন মহিলা, ২৫ জন শিশু এবং ৫৪ জন সাধু। মোট ২২৩টি গাড়ির কনভয়ে ভোের প্রায় ২টা ৪০ মিনিটে তাঁরা বালতালের উদ্দেশে রওনা দেন। তবে এদিন পাহেলগাম রুটে কোনও কনভয় পাঠানো হয়নি।গত ১৯ জুলাই প্রবল বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল। বিশেষ করে অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ পাহেলগাম পথ এবং গন্দেরবল জেলার ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল পথে ভূমিধস ও পাথর গড়িয়ে পড়ার আশঙ্কায় যাত্রা বন্ধ রাখা হয়। এদিকে, উদমপুর-রামবান অংশে একাধিক স্থানে ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক টানা তিন দিন বন্ধ ছিল। সড়কটি পুনরায় চালু হওয়ার পরই যাত্রা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

উল্লেখ্য, গত ২ জুলাই জম্মুর ভগবতী নগর ভিত্তি শিবির থেকে প্রথম দফার তীর্থযাত্রীদের যাত্রার সূচনা করেছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ বছরের অমরনাথ যাত্রা। আগামী ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন এই যাত্রা শেষ হওয়ার কথা।এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ভক্ত অমরনাথ গুহা মন্দিরে দর্শন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার তীর্থযাত্রী জম্মুর ভগবতী নগর ভিত্তি শিবির থেকে যাত্রা শুরু করেছেন। নিরাপত্তার স্বার্থে জম্মু থেকে কাশ্মীর পর্যন্ত তীর্থযাত্রীদের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে।

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝান্ডু কুমার

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন