SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফের সরব বিরোধীরা। ভোটার তালিকায় কারচুপি, SIR প্রক্রিয়া এবং EVM-এর ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এবার সেই বিতর্কের বিরুদ্ধে রাস্তায় নামলেন উদ্ধব ও রাজ, ঠাকরে ব্রাদার্স। মুম্বইয়ের মাটিতে বড়সড় প্রতিবাদ মিছিল করলেন উদ্ধব-রাজ। আর সেই মঞ্চ থেকেই নির্বাচন কমিশনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তাঁর স্পষ্ট দাবি, মহারাষ্ট্রে অবিলম্বে বন্ধ করতে হবে SIR প্রক্রিয়া। শুধু তাই নয়, ভবিষ্যতের সমস্ত নির্বাচনে EVM-এর পরিবর্তে ফিরিয়ে আনতে হবে ব্যালট পেপার। 

আজ, রবিবার মুম্বইয়ে আয়োজিত ‘বিরাট গর্জন মোর্চা’য় বক্তব্য রাখতে গিয়ে এই দুই দাবিতে সরব হন রাজ ঠাকরে। তাঁর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন শিবসেনা (UBT) প্রধান উদ্ধব ঠাকরে-সহ একাধিক বিরোধী দলের নেতা। মিছিলটি শুরু হয় মুম্বইয়ের মেট্রো সিনেমা এলাকা থেকে। পরে তা পৌঁছয় বৃহন্মুম্বই পুরসভার সদর দফতরের কাছে। এই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি-সহ বামপন্থী দলগুলির প্রতিনিধিরাও অংশ নেন। রাজ ঠাকরে জোর দিয়ে বলেন, ‘ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই করা যেতে পারে। যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প বা ব্যাপক জনসংখ্যা স্থানচ্যুতি এবং সেক্ষেত্রেও, শুধুমাত্র লিখিত কারণ দর্শিয়ে নির্দিষ্ট নির্বাচনী এলাকার জন্যই তা করা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘দেশব্যাপী  এসআইআর জারি করা বেআইনি এবং আইনে এর কোনও বিধান নেই।’ 


 

রাজ ঠাকরের অভিযোগ, কোনও নির্দিষ্ট আইনি ভিত্তি ছাড়া দেশজুড়ে SIR চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিন  ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টিও তুলে ধরেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান। তাঁর দাবি, SIR-এর মাধ্যমে দেশে প্রায় ২ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কারা এই ভোটার? কীসের ভিত্তিতে তাঁদের নাম বাদ দেওয়া হল? এই প্রশ্ন তুলেই সরব হন রাজ। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় একদিকে অস্বাভাবিকভাবে নাম বাড়ানো হচ্ছে, অন্যদিকে সংশোধনের নামে বহু ভোটারের নাম বাদ পড়ছে। তাঁর বক্তব্য, ভোটের স্বচ্ছতা এবং মানুষের আস্থা ফেরাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালট পেপারে ভোট ফিরিয়ে আনা প্রয়োজন। তাঁর মতে, ব্যালট পেপারে ভোট হলে নির্বাচনের ফলাফল নিয়ে কোনও সংশয় থাকবে না। ২০১৭-১৮ সাল থেকেই EVM এবং ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে  তিনি প্রশ্ন তুলছেন বলে দাবি করেন রাজ। পাশাপাশি মহারাষ্ট্রে মাত্র ছয় মাসের ব্যবধানে ৪০ থেকে ৬০ লক্ষ ভোটার কীভাবে বেড়ে গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ