দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

থানায় 'তেরঙ্গা' উত্তোলনের পর ডিজে 'ওয়াতান তেরা জলওয়া' গানের সঙ্গে নাচতে দেখা গেল কয়েকজন খাকি উর্দিধারীকে। যা মুহূর্তেই থানার শান্ত নীরব পরিবেশকে উৎসবে পরিণত করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কেউ পতাকা উত্তোলন করছেন, কেউ স্বাধীনতা দিবসে পথচারীদের হাতে পতাকা তুলে মিষ্টি খাওয়াচ্ছেন, কেউ সেইফ ড্রাইভ, সেভ লাইফের বক্তব্য রাখছেন। আর দেশজুড়ে স্কুল-কলেজগুলোতে দেশাত্মবোধক গানের সঙ্গে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি অফিসগুলোতেও দেশাত্মবোধক গান বাজছে। অর্থাৎ নানারকম ভাবে স্বাধীনতা দিবস
পালন করছেন দেশবাসীরা। এর মাঝেই একটি অন্যরকম স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি উত্তর প্রদেশের বাগপত পুলিশ স্টেশনের।

থানায় ‘তেরঙ্গা’ উত্তোলনের পর ডিজে ‘ওয়াতান তেরা জলওয়া’ গানের সঙ্গে নাচতে দেখা গেল কয়েকজন খাকি উর্দিধারীকে। যা মুহূর্তেই থানার শান্ত নীরব পরিবেশকে উৎসবে পরিণত করে। ভাইরাল ভিডিওটি দেখা যাচ্ছে, দুজন কনস্টেবলকে অত্যন্ত উৎসাহের সঙ্গে নাচছেন। কখনও তাঁরা একে অপরের সঙ্গে পা মেলাচ্ছেন, আবার কখনও একে অপরের পদক্ষেপে সাড়া দিচ্ছেন। তাঁদের এই প্রাণবন্ত ডান্স পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সেখানে উপস্থিত সকলে। আসলে সারা বছর দেশ রক্ষায় কাজ করেন তাঁরা, পরিবারের সুখ দুঃখে থাকতে পারেন না। আজকের এই স্বাধীনতা দিবস তাঁদের কাছে এক টুকরো আনন্দ নিয়ে এলো। দেশাত্মবোধক গানের সঙ্গে তাঁরা তাল মিলিয়ে নাচলেন। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে তাঁদের নাচতে দেখা গেল। আর আশেপাশে মানুষ হাততালি দিয়ে তাঁদের উৎসাহ দিচ্ছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলে পুলিশ আধিকারিকদের প্রশংসা করলেন। 

আসলে নিজ নিজ রাজ্যের নিরাপত্তায় অবিরত কাজ করে চলেছেন পুলিশ বাহিনী। তাই পুলিশ মানেই সাধারণ মানুষের কাছে গুরুগম্ভীর ইমেজ। কখনও অপরাধীদের খুঁজতে ব্যস্ত, কখনও যান চলাচল নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত তাঁরা, কখনও কোনও বিবাদ মেটাতে হচ্ছে তাঁদের, অর্থাৎ দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত নিজেদের উৎসর্গ করছেন পুলিশ বাহিনী। তাই বাগপত পুলিশ স্টেশনের স্বাধীনতা দিবসের ভিডিওটি নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল