কেক কেটে মহিষের জন্মদিন পালন! মাথায় টুপি, গলায় মালা পরে সেজে উঠল ‘বসন্তী’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জন্মদিনের আয়োজন, চারদিকে রঙিন বেলুন, টেবিলের উপর রাখা দু’টি কেক। গলায় ফুলের মালা, মাথায় জন্মদিনের টুপি। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বসন্তী। তবে বসন্তী কোনও শিশু নয়, একটি মহিষ। উত্তরপ্রদেশের বলিয়া জেলার বড়গাঁওয়ে এই মহিষের চতুর্থ জন্মদিন ঘিরেই এমন অভিনব আয়োজন।

স্থানীয় বাসিন্দা রাজেশ কুমার বর্মা তাঁর পোষ্য মহিষ বসন্তীর জন্মদিন পরিবারের সদস্যের মতো করেই পালন করেন। সেই উপলক্ষে আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। সাজানো হয়েছিল জায়গাটি। আনা হয়েছিল কেক। বসন্তীকেও পরানো হয় বিশেষ টুপি, গলায় দেওয়া হয় ফুলের মালা। এর পর গ্রামের কয়েক জনের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কেক কাটার সময়ে সকলে হাততালি দিয়ে বসন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। জন্মদিন বলে কথা, কেক খাওয়ানোও হয়েছে তাকে। সঙ্গে দেওয়া হয় তার পছন্দের কলা। এই অভিনব আয়োজন দেখতে এলাকায় ভিড়ও জমে যায়। অনেকেই মোবাইল ফোনে গোটা অনুষ্ঠানটি ধরে রাখেন। পরে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বসন্তীর জন্মদিনের ছবি ও ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ প্রশংসা করেছেন রাজেশের পশুপ্রেমের।

আরও পড়ুনঃ টাকা নিয়ে বচসা! ৫৫ বছরের লিভ-ইন পার্টনারের হাতে খুন ২৮ বছরের তরুণী

রাজেশের কথায়, বসন্তী তাঁদের কাছে শুধু গৃহপালিত পশু নয়, পরিবারেরই একজন। তার সঙ্গে দীর্ঘ দিনের আবেগের সম্পর্ক। তাই পরিবারের অন্য সদস্যের মতোই তার জন্মদিন পালন করেছেন তিনি। কয়েক ঘণ্টার এই আয়োজনেই বড়গাঁওয়ের পরিবেশ হয়ে উঠেছিল অন্য রকম। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিল একমাত্র বসন্তী।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড