নর্মদার তীরে থাকা তীর্থক্ষেত্রগুলিতে মদ-মাংস নিষিদ্ধের নির্দেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: তীর্থযাত্রীদের আধ্যাত্মিকতার প্রার্থনায় যাতে কোনও মতে বিঘ্ন না ঘটে তার জন্য এবার নর্মদার তীরে থাকা তীর্থস্থান গুলিতে মদ ও মাংস নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি নর্মদার তীরে থাকা লোকালয়গুলিতে পরিবেশ দূষণ রুখতেও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

১,৩১২ কিলোমিটার জুড়ে প্রবাহিত নর্মদা। আর ওই ১,৩১২ কিলোমিটারের মধ্যে ১,০৭৯ কিলোমিটার মধ্যপ্রদেশে পড়েছে। পুণ্যস্রোতা নর্মদার দুই তীর ঘেঁষে রয়েছে ২১টি জেলা। আর ওই ২১ জেলায় ৬৮টি তালুক, ১ হাজার ১৩৮টি গ্রাম ও ১,১২৬টি ঘাট রয়েছে। সেই ঘাট সংলগ্ন অঞ্চলে রয়েছে ৪৩০টি শিবমন্দির ও দুটি শক্তিপীঠ রয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন ও সাধু-সন্ন্যাসীরা নর্মদার তীরবর্তী তীর্থক্ষেত্রগুলিতে মদ ও মাংস নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন।

গতকাল শুক্রবার আনুপুর জেলার অমরকণ্ঠকে (নর্মদার উ‍ৎপত্তিস্থল) স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ওই বৈঠকেই নর্মদা তীর সংলগ্ন এলাকায় যন্ত্রচালিত খনন কার্য নিষিদ্ধ করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে তীর্থযাত্রীদের ধর্মীয় ভাবাবেগের বিষয়টি মাথায় রেখে তীর্থস্থান সংলগ্ন শহর ও অন্যান্য স্থানে মাংস ও সুরা নিষিদ্ধ করারও নির্দেশ দেন। দেশ-বিদেশ থেকে আসা তীর্থযাত্রী ও পর্যটকদের থাকা-খাওয়ার সুবিধার্থে হোম স্টে গড়ে তোলার জন্য স্থানীয় তরুণদের উ‍ৎসাহ জোগানোর জন্যও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর