স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী সোমবার থেকে দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হচ্ছেন কর্মচারীরা। ফলে ওই তিনদিন ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম শিঁকেয় উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই আশঙ্কার মাঝেই গ্রাহকদের স্বস্তির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ধর্মঘটের তিন দিন স্টেট ব্যাঙ্ক-সহ অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে গ্রাহকদের কোনও চার্জ গুনতে হবে না।

বর্তমানে স্টেট ব্যাঙ্কের ছয় মহানগরের গ্রাহকরা মাসে বিনামূল্যে দশবার এটিএম ব্যবহারের সুযোগ পান। আর মহানগরের অধীন নন এমন গ্রাহকরা মাসে পাঁচ বার এটিএম বিনামূল্যে ব্যবহারের সুবিধা ভোগ করেন। ওই সুবিধা শেষ হয়ে যাওয়ার পরে প্রতিবার এটিএম ব্যবহারের জন্য চার্জ বা মাশুল গুনতে হয়।  স্টেট ব্যাঙ্কের নিজস্ব এটিএম ব্যবহার করলে প্রতিবার ১০টাকা, সঙ্গে জিএসটি দিতে হয়। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করতে প্রতিবারের জন্য ২০ টাকা গুনতে হয়। সেই সঙ্গে জিএসটিও গুনতে হয়।

ব্যাক ধর্মঘটের কথা মাথায় রেখে কোটি-কোটি গ্রাহককে খানিকটা স্বস্তি দিয়েছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী ২৮,২৯ ও ৩০ সেপ্টেম্বর স্টেট ব্যাঙ্ক কিংবা অন্য কোনও ব্যাঙ্কের এটিএম ব্যবহার করার জন্য কোনও চার্জ গুনতে হবে না গ্রাহকদের। অর্থা‍ৎ কোনও গ্রাহক যদি তার জন্য বরাদ্দ বিনামূল্যের এটিএম পরিষেবা ব্যবহার সম্পূর্ণ করে ফেলেন, তাহলেও কোনও চিন্তা নেই।’

ধর্মঘটের তিনদিন যেমন গ্রাহকদের এটিএম ব্যবহারের উপরে জোর দেওয়ার আবেদন জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ, তেমনই অনলাইন পরিষেবা ২৪ ঘন্টা খোলা রাখার কথাও জানিয়েছেন। ধর্মঘটের তিনদিন ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে অনলাইন পরিষেবা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ