BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ সরকারি চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত বিহার। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে মঙ্গলবার পটনার গান্ধী ময়দান থেকে রাজভবনের দিকে মিছিল করেন পরীক্ষার্থীরা। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

আন্দোলনকারীদের মূল দাবি, ৭০তম BPSC পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা TRE-৪ নিয়েও একাধিক দাবিতে সরব হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, TRE-৪ পরীক্ষা এক দফায় নিতে হবে, ঋণাত্মক নম্বরের ব্যবস্থা বাতিল করতে হবে এবং দ্রুত নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। BPSC, BSSC এবং সাব-ইনস্পেক্টর নিয়োগ নিয়েও তাঁদের একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। পুলিশ আধিকারিক কামাখ্যা নারায়ণ সিংহ বলেন, আন্দোলনকারীদের কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। তবে নিষিদ্ধ এলাকায় মিছিল এগোতে দেওয়া হবে না।আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় জনতা দলও। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে চিঠি দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরীক্ষার্থীদের সমস্যার সমাধান করা হচ্ছে না। BPSC-র পরীক্ষা নিয়ন্ত্রকের একটি বিতর্কিত মন্তব্য নিয়েও সরব হয়েছেন তিনি। তাঁর দাবি, ওই আধিকারিককে সরিয়ে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা উচিত।

আরও পড়ুনঃ  কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

এদিকে আন্দোলনের আবহে পড়ুয়াদের অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে ‘বিদ্যার্থী সহযোগ শিবির’ চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে এই শিবির বসবে। পাশাপাশি অনলাইনে অভিযোগ জানানো এবং ১১০০ নম্বরে যোগাযোগের ব্যবস্থাও করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ৭০তম BPSC পরীক্ষা বাতিলের কোনও সরকারি ঘোষণা হয়নি। পরীক্ষার্থীদের আন্দোলনের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বিহারে।

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য