কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কাশ্মীরে পর পর অভিযানে জঙ্গি-যোগের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। পুলওয়ামায় দুই সন্দেহভাজনের কাছ থেকে পিস্তল, ১২ রাউন্ড গুলি এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। অন্যদিকে, শোপিয়ানে নাকা তল্লাশির সময় তিন জনকে গ্রেফতার করে দু’টি হ্যান্ড গ্রেনেড এবং হিজবুল মুজাহিদিনের নামাঙ্কিত পাঁচটি পোস্টার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার পুলওয়ামার রাজপোরা এলাকার সিবি নাথের ইয়ারওয়ান জঙ্গলে অভিযান চালায় পুলওয়ামা পুলিশ, সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটালিয়ন। জঙ্গি-সহযোগীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট খবর পেয়েই তল্লাশি শুরু হয়। সেই সময় জঙ্গল থেকে সিবি নাথ গ্রামের দিকে দু’জনকে সন্দেহজনক ভাবে যেতে দেখা যায়। তাঁদের আটক করে তল্লাশি চালাতেই মেলে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন লতিফ আহমেদ দিদাদ এবং এজাজ আহমেদ বাজাদ। তাঁদের বাড়ি যথাক্রমে লাসি দাবান এবং বান খা বামনু এলাকায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজপোরা থানায় অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

রিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

অন্যদিকে, শোপিয়ানে নাকা তল্লাশির সময় মোটরবাইক-সহ তিন জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। ধৃতেরা হলেন কুলগামের বাসিন্দা জুনেইদ আহমেদ দার, আমির ইউসুফ এবং জুনেইদ মুজাফ্ফর। তাঁদের কাছ থেকে দু’টি হ্যান্ড গ্রেনেড এবং হিজবুল মুজাহিদিনের চিহ্নযুক্ত পাঁচটি পোস্টার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাঁচ জনের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে