চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির ‘৪০০ পার’ সিনেমা প্রথম দিনেই সুপার ফ্লপ, কটাক্ষ তেজস্বীর

Courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম দফায় লোকসভা ভোট মিটতেই শুরু হল রাজনৈতিক তরজা। শনিবার ভোট নিয়ে  প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব। তিনি বলেন,” বিজেপির ‘৪০০ পার’ ছবিটি প্রথম দিনেই সুপার ফ্লপ হয়ে গেছে।“

এদিন তেজস্বী যাদব আরও বলেন,” প্রথম দফায় চারটি আসনেই জয়ী হচ্ছে INDIA জোট। আমরা ব্লক ভিত্তিক সভা করেছি এবং প্রতিক্রিয়া খুব ভাল হয়েছে। এবার নির্বাচনে বিহারের জনগণ খুবই সচেতন।“ এছাড়াও আরজেডি নেতা জানান, “প্রথম দফায় কোনও প্রতিযোগিতাই হয়নি। আমরা বিহারে জয়লাভ করব। ২০১৪ এবং ২০১৯ সালে মোদিজী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়নি। তাদের মিথ্যে বক্তব্যে এখন জনগণ ক্লান্ত। তাই আমরা বিহারের উন্নতির জন্য জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি।“

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে স্থানীয় ইস্যুগুলি এই নির্বাচনের মূল চাবিকাঠি। মুদ্রাস্ফীতি, দারিদ্র্য এবং বিনিয়োগের পাশাপাশি বেকারত্ব বিহারের সবচেয়ে বড় সমস্যা। আমরা এবার সেই সমস্যা সমাধান করার শপথ নিয়েছি । অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় বিহারে ভোট পড়েছে ৪৮.৮৮ শতাংশ। শুক্রবার জামুই, নওয়াদা, গয়া ও ঔরঙ্গাবাদ এই চারটি আসনে ভোট হয়েছে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট ৪০ টি আসনের মধ্যে ৩৯ টিতে জয়লাভ করেছে। তবে এবার কার দখলে থাকবে বিহার সেটাই এখন দেখার বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ