‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। সীমান্তপার সন্ত্রাসে মদত, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ভাঙার অভিযোগ তুলে ইসলামাবাদকে সরাসরি কড়া সতর্কবার্তা দিল নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে তার পরিণতি ভোগ করতেই হবে।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে পাকিস্তানের বক্তব্যের তীব্র জবাব দেন। তিনি বলেন, পাকিস্তান যে ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ তুলেছে, তার জবাব দেওয়া প্রয়োজন। স্বাধীনতার পর থেকেই ভারতকে সীমান্তপার আগ্রাসনের মুখে পড়তে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সীমান্তপার সন্ত্রাসবাদকে হাতিয়ার করে পাকিস্তান রাষ্ট্রসংঘ সনদের মূল নীতিকেই বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার মোকাবিলায় আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। তিনি আরও বলেন, একাধিক যুদ্ধ, লাগাতার উসকানি এবং জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে পাকিস্তান সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতি ভেঙেছে। ধর্মীয় উগ্রবাদ, সহিংস মৌলবাদ এবং ভারতবিরোধী প্রচারকে পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনঃ NEET বিতর্কে বাদ পড়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ থেকে! অবশেষে নীরবতা ভাঙলেন বিশাল দাদলানি

প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জম্মু-কাশ্মীর ইস্যু উত্থাপন করেন এবং সিন্ধু জল চুক্তি নিয়েও প্রশ্ন তোলেন। উল্লেখ্য, ২০২৫ সালের পাহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ভারত ওই চুক্তি স্থগিত রেখেছে। ওই হামলার দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF), যা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখা বলেই দাবি ভারতের।

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতর কেটে গ্রামে পৌঁছালেন যুবক

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

আজ কলকাতায় শাহ, ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amazon সেলে ধামাকা অফার! ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে মিলছে OnePlus 13

সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, কোন সমীকরণে জিতবেন মেসি?

নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!