সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছোট ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন দাদার, ভয়ঙ্কর ঘটনা যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি :  সম্পত্তি নিয়ে  বিরোধের জেরে দাদাকে খুন ভাইয়ের। যোগী রাজ্যে ঘটে গিয়েছেন ভয়ঙ্কর ঘটনা।  উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে  নিজের  দাদাকে খুনের ঘটনায় চমকে উঠেছে এলাকার মানুষরা। প্রেমনগর থানার বিহারীপুরা খারাইয়া মহল্লায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই মাসারিক বেগ তাঁর বড় ভাই তারিক বেগকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। এরপর বাড়ির পিছনে গর্ত খুঁড়ে মৃতদেহ পুঁতে রেখে নিজেই থানায় গিয়ে দাদার নামে নিখোঁজ ডায়েরি করেন অভিযুক্ত। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ৯-১০ ফেব্রুয়ারির রাতে ঘুমন্ত অবস্থায় তারিকের মাথায় কুড়ালের আঘাত করা হয়। ঘটনার পর কোদাল-বেলচা দিয়ে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়ে দেহ চাপা  দিয়ে দেওয়া হয় প্রমাণ লোপাটের জন্য।  প্রায় নয় দিন ধরে একই বাড়িতে থেকেও দাদাকে খুঁজে বেড়ানোর ভান করেছিলেন মাসারিক। অভিযোগ পেয়ে তদন্তে নামে নামে পুলিশ। জানা যায়, নিহতের মোবাইল লোকেশন বাড়ির ভেতরেই বন্ধ অবস্থায় পাওয়া যায়। মৃতের মামা মোহাম্মদ সেলিম সম্পত্তি নিয়ে বিরোধের কথা জানিয়ে ছোট ভাইয়েরকে নিয়ে সন্দেহ প্রকাশ  জানায়।

আরও পড়ুন: মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১৮, আহত ৩

পুলিশ মাসরিক বেগকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে পুলিশকে বিভ্রান্ত করেছিল, কিন্তু পরে ভেঙে পড়ে অভিযুক্ত খুনের কথা স্বীকার করে। অভিযুক্ত  জানায় যে সে তার বড় ভাইয়ের সম্পত্তির অংশ দখল করতে চেয়েছিল। যদি তারিক মারা যেত, তাহলে সে পুরো সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা রুজু হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

 

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে