মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১৮, আহত ৩

মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন মারা গিয়েছেন। যাঁদের অধিকাংশই পেশায় জেলে। জানা গিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্যানুযায়ী, পোর্ট সাঈদের দক্ষিণে ‘৩০ জুন অ্যাক্সিস’ মহাসড়কের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। যখন একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার পর নিহত জেলেদের পরিবারে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমেছে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রের খবর, দুটি বড় কার্গো ট্রাকের মাঝে পিকআপ ভ্যানটি আটকে একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই পিকআপ ভ্যানে চেপে জেলেরা উপকূলীয় পোর্ট সঈদ এলাকার একটি মাছের খামারে যাচ্ছিলেন। কিন্তু মাঝ পথেই সব শেষ। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পিকআপ ভ্যানটি পুরো ভেঙেচুরে গিয়েছে। মহাসড়ক জুড়ে যানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছন। নিহতদের দেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে পাঠান। তবে এই ভয়াবহ সংঘর্ষের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন মিশরের পাবলিক প্রসিকিউটররা। প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আশ্বাস দিয়েছে।

তবে মিশরে সড়ক দুর্ঘটনা, নিত্যদিন বেড়েই চলেছে। যা প্রাত্যহিক সমস্যায় পরিণত হয়েছে, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। সড়ক অবকাঠামোর বেহাল দশা এবং ট্রাফিক আইনের পরিকাঠামো ঠিক না থাকার কারণেই এই দুর্ঘটনা গুলি ঘটছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গত বছরের জুনে একই ধরনের ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন মারা গিয়েছিলেন। তবুও রাস্তাঘাটের উন্নতির দেখা মিলছে না।

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?