মুজাফফরনগরে আচমকা ভাঙল বাড়ি, আটকে বহু মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুজাফফরনগরে আচমকাই ধসে পড়ে একটি বাড়ি। ছাদ ভেঙে বাড়ির ভিতরে আটকে পড়েছেন অনেকেই। ইতিমধ্যে চাপা পড়ে যাওয়া লোকেদের বের করে আনতে উদ্ধারকাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, মুজাফফরনগরের জনসথ পুলিশ থানা এলাকার একটি বাড়ি এদিন সন্ধ্যায় আচমকাই ধসে পড়ে। যখন বাড়ির ছাদ ভেঙে পড়ে, তখন সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল বলে খবর। ছাদ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই আটকে পড়ে। মনে করা হচ্ছে, প্রায় ৩০ জন বিল্ডিংয়ের নীচে আটকে রয়েছেন। এনডিআরএফের টিম উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। ১৫ থেকে ১৬টি জেসিবি মেশিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জন শ্রমিককে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও অনেকেই ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে।

মুজফফরনগরে এই বিপর্যয়ের ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাতের মধ্যে উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যাতে দ্রুত চিকিৎসা করা হয়, সেজন্য চিকিৎসকদলকে ঘটনাস্থলে পৌঁছোনোর নির্দেশ দিয়েছেন তিনি।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা