পঞ্জাবের ৭ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষকরা তাঁদের শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবিতে লাগাতার চলছে বিক্ষোভ। এই আবহেই পঞ্জাবের সাত জেলায় ইন্টারনেট পরিষেবা  বন্ধের সময়সীমা বাড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে  তিনটি জেলার ১১টি থানায় ছিল ইন্টারনেট বন্ধের নির্দেশ। আর এবার  পঞ্জাবের  সাতটি জেলার ২০টি থানার অধীনে থাকা অঞ্চলে  আগামী ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে “জননিরাপত্তা বজায় রাখার” জন্য এই ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে পাতিয়ালা জেলার শম্ভু, জুলকান, পাসিয়ান, পাত্রান, সাতরানা, সামানা, ঘানুর, দেবীগড় এবং বালভেরা, এসএএস নগরের লালরু, ভাতিন্ডায় সঙ্গত, শ্রী মুক্তসার সাহিবের কিলিয়ানওয়ালি, মানসার সারদুলগড় ও বোহা, সাঙ্গরুরের খানৌরি, মুনাক, লেহরা, সুনাম, চাজি এবং ফতেগড় সাহিব জেলার ফতেগড় সাহিব এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত শনিবার জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে কৃষকরা তাঁদের ২১ দফা দাবিনামা মেনে নেওয়ার জন্য কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে ধর্নায় বিক্ষোভ দেখাবেন। এই আবহে রবিবার পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়ে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গে দেখা করবেন কৃষক নেতারা। তার আগে কৃষকদের তরফে আশ্বস্ত করা হয়েছে, রবিবার পর্যন্ত কৃষকরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা