মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে মেরামতির কাজ দেখতে এসে ভাড়াটে কলেজছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বাড়িমালিকের বিরুদ্ধে। বেঙ্গালুরুর শান্তিনগরের ঘটনায় কমলেশ কুমার(৬০ বছর) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণীর দাবি, ১৫ অগস্ট সন্ধ্যায় বাড়িতে একা থাকার সুযোগে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ অগস্ট সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, অসম্পূর্ণ মেরামতির কাজ দেখতে এবং ভাড়া নিতে ওই ছাত্রীর ঘরে গিয়েছিলেন কমলেশ। কথাবার্তার মধ্যেই আচমকা তাঁর হাত ধরে নিজের দিকে টেনে নেন বলে অভিযোগ। ছাত্রী বাধা দিলেও অভিযুক্ত তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন বলে অভিযোগ। এর পর তাঁর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগকারিণীর আরও দাবি, ঘর থেকে বেরোনোর আগে কমলেশ তাঁকে পছন্দ করেন এবং তাঁর কাছাকাছি থাকতে চান বলে জানান। ঘটনার পর আতঙ্কিত হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে পরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ করা হবে। এদিকে ঘটনার কথা ছড়িয়ে পড়তেই শান্তিনগরে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই বাড়িওয়ালার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে লোকলজ্জার ভয়ে কেউ থানায় অভিযোগ করেননি বলে তাঁদের দাবি। যদিও আগের ঘটনাগুলির সত্যতা এখনও পুলিশি তদন্তে প্রমাণিত হয়নি।

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাঁপাডাঙ্গায়

ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া