ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে শ্রমিকবোঝাই পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৮ জনের। আহত প্রায় ২৫ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১২টা নাগাদ জাতীয় সড়ক ৭৯-এর ছিঙ্কা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ধানের চারা রোপণের কাজে উত্তরপ্রদেশ থেকে গোয়ালিয়রের ডাবরা এলাকার চানোরে এসেছিলেন ওই শ্রমিকেরা। কাজ শেষ করে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে শ্রমিকবোঝাই গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং পথচলতি গাড়ির চালকেরা উদ্ধারকাজে হাত লাগান। উল্টে যাওয়া গাড়ি থেকে আহতদের বার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহতদের গোয়ালিয়রের জয় আরোগ্য হাসপাতালের ট্রমা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। কয়েক জনকে স্ট্রেচারে করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে দেখা যায়। কারও মাথায় গুরুতর আঘাত, কারও শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে।

আরও পড়ুনঃ জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

পুলিশ আধিকারিক রাম মহেশ যাদব জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। গোহদ হাসপাতালেও কয়েক জনকে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। ট্রাকটি আটক করা হয়েছে। চালকও আহত হয়ে থাকতে পারেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই