আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। সম্প্রতি কংগ্রেসের প্রকাশিত ইস্তাহার নিয়ে কটাক্ষের সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। কংগ্রেসের ইস্তাহার অনেকটা মুসলিম লিগের ইস্তাহারের মতো বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতে কমিশনে নালিশ জানাল কংগ্রেস।

এদিন কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন পবন খেরা, সলমন খুরশিদ, মুকুল ওয়াসনিকের মতো নেতারা। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতা পবন খেরা জানান, প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় কংগ্রেসের ইস্তাহার নিয়ে যে মন্তব্য করেছেন তা খুবই দুর্ভাগ্যজনক। একটি রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের মতাদর্শগত পার্থক্য থাকতে পারে। কিন্তু তাই বলে প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তাহার নিয়ে যে মন্তব্য করেছেন, তা মানা যায় না। একইসঙ্গে তিনি জানান, কমিশনের কাছে আমরা আর্জি জানাচ্ছি যেন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দেশকে বিভাজনের চেষ্টা করছে। মুসলিম লিগের প্রাক স্বাধীনতা যুগের মতাদর্শ প্রতিফলিত হয়েছে কংগ্রেসের ইস্তাহারে।

একইসঙ্গে কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা এদিন জানান, যখন থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তখন থেকে নির্বাচনী আচরণ বিধি শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই এখন চূড়ান্ত সিদ্ধান্ত। এখন কেন্দ্রীয় সরকার শুধু কেয়ারটেকার সরকার হিসাবে কাজ করে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কোনও অধিকার নেই বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ