বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস হাইকমান্ড। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মনকে। তাঁকে সহযোগিতা করবেন বিহারের প্রাক্তন বিধায়ক শাকিল আহমেদ খান ও প্রকাশ জোশি।
আজ বুধবার (৭ জানুয়ারি) সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অসমের পর্যবেক্ষক করা হয়েছে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা দলের ক্রাইসিস ম্যানেজার হিসাবে পরিচিত ডি কে শিবকুমারকে। তাঁর সঙ্গে পর্যবেক্ষক হিসাবে থাকছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী বন্ধু তিরকে। বাম শাসিত কেরলে পর্যবেক্ষক হিসাবে চার জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই চার জন হলেন শচিন পাইলট, কানহাইয়া কুমার, ইমরান প্রতাপগাড়ি ও কে জি জর্জ। তামিলনাডু ও পুদুচেরির পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছেন মুকুল ওয়াসনিক ও উত্তম কুমার রেড্ডি।
মূলত অন্য দলের সঙ্গে জোট গড়া কিংবা নির্বাচনী সমঝোতায় পৌঁছনো, প্রার্থী বাছাইয়ের বিষয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পর্যবেক্ষকরা। মূলত প্রার্থী বাছাই নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে এবং স্থানীয় নেতারা খবরদারি না করতে পারেন, তা নিশ্চিত করবেন তাঁরা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ও অসমের বিধানসভা ভোটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বাংলায় সিপিএমের সঙ্গে হাত ধরাধরি না করে তৃণমূলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছনোর চেষ্টা চালানো হবে। তাই সুদীপ রায়বর্মনের মতো নেতাকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ