লোকসভা নির্বাচনে মহিলাদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে মহিলাদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস বুধবার মহিলাদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি  দিয়েছে। আর সেখানে বলা হয়েছে, দরিদ্র পরিবারের মহিলা সদস্যকে বার্ষিক এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে বলে জানান হয়েছে।

কংগ্রেসের ‘নারী ন্যায় গ্যারান্টি’র আওতায় বেশ কয়েকটি প্রকল্পের কথা বলা হয়েছে। সেখানে প্রথমে রয়েছে- ‘মহালক্ষ্মী’ প্রকল্প। আর এই প্রকল্পের মধ্যে দরিদ্র পরিবারের মহিলাকে বছরে এক লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে- ‘আধি আবাদি-পুরা হক’ প্রকল্প। সেখানে কেন্দ্রীয় সরকারের নতুন নিয়োগে মহিলাদের  ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। তৃতীয় স্থানে ‘শক্তি কা সম্মান’ এর আওতায় অঙ্গনওয়াড়ি, আশা ও মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন বাবদ কেন্দ্রীয় সরকারের অবদান দ্বিগুণ করা হবে। চতুর্থ স্থানে ‘অধিকার মৈত্রী’। এর অধীনে মহিলাদের অধিকার সম্পর্কে সচেতন করা হবে বলে আশ্বাস দিয়েছে কংগ্রেস।

এছাড়াও দেশের সকল জেলা সদরে কমপক্ষে একটি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হবে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একথায় নির্বাচনে জয়লাভের জন্য মহিলাদের হাতে নাগালে রাখতে বদ্ধ পরিকর কংগ্রেস।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা