ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

Share:

 নিজস্ব প্রতিনিধি: দুই গোষ্ঠীর সংঘর্ষে  নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে।  সোমবার (২৪ অগস্ট) ভোর থেকে সেনাপতি ও সংলগ্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগের ঘটনা এবং গুলির লড়াইকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।  তাতেই এক CRPF জওয়ান আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দুষ্কৃতকারীরা ভোর আড়াইটার দিকে কাংপোকপি জেলার তাফৌ কুকি গ্রামে একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এক পুলিশকর্তা জানিয়েছেন, ‘কাংপোকপিতে অগ্নিসংযোগের ঘটনার পর ভোর ৪টায় সেনাপতি জেলার নাগা টাফৌতে বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে টাফৌ নাগা এলাকায় দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধে একজন সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁকে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন বিপদমুক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ 

আরও পড়ুন: আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও রাস্তায় নামেন। সেনাপতি গেটের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জাতীয় সড়ক ২-এর উপর কাঠ ও টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তাফৌ কুকি ভিলেজ অথরিটি সম্পত্তি নষ্টের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করার দাবি জানিয়েছে।মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে চলা মেইতেই ও কুকি-জো গোষ্ঠীর সংঘাতের জেরে এখনও পর্যন্ত ২৬০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছেন।

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল