আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছিলেন আরাবুল ইসলাম। ভোটের আগেই দলবদল করে আইএসএফে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। যদিও আইএসএফে বেশিদিন মন বসেনি আরাবুলের। গত শুক্রবার নৌশাদ সিদ্দিকিদের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পদত্যাগ করেছেন তিনি। সেই ঘটনার তিনদিন বাদে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হলেন ভাঙড়ের ‘তাজা নেতা’। সূত্রের খবর, এবার ঋতব্রতদের তৃণমূল শিবিরে যোগ দেবেন আরাবুল। ইতিমধ্যেই তিনি বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন।

যদিও ঋত তৃণমূলে যোগদান প্রসঙ্গে কিছুই বলেননি আরাবুল। এদিন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে চলে যান তিনি। সিপিএম জমানায় ভাঙড়ে তৃণমূলের তুরুপের তাস ছিলেন আরাবুল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপরেই ভাঙড়ের দায়িত্ব দিয়ে রেখেছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতাতে থাকাকালীন নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন আরাবুল। তৃণমূল জমানায় দল থেকে বহিষ্কার করাও হয়েছিল আরাবুলকে। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাকাপাকিভাবে ঘাসফুল শিবির ত্যাগ করেছিলেন ভাঙড়ের ‘তাজা নেতা’। সেই সময়ে আইএসএফে গেলেও সেই দলও ছেড়ে দিয়েছেন তিনি।

আরও পডুন: এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

অভিযোগ, তারপর থেকেই তাঁর উপর হামলা হচ্ছে। গত শনিবার গভীর রাতে আরাবুলের গাড়ির উপর ইট ছোড়ার অভিযোগ উঠেছিল। গত রবিবার তাঁর বাড়ির অনতিদূরেই তাজা বোমা উদ্ধার হয়। আজ, সোমবার ফের ভাঙড় পঞ্চায়েত সমিতির বাইরে আরাবুলের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় আইএসএফের কর্মীরা। ‘তাঁকে খুন করার ষড়যন্ত্র চলছে,’ বলেও অভিযোগ জানান আরাবুল। এইসব বিতর্ক যখন চলছে, তখনই ঋত তৃণমূলে আরাবুলের যোগদান রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছে।

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩