শান্তি শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকের জামিন মঞ্জুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তিরঙ্গা যাত্রার আগে গতকাল, শুক্রবার দিল্লির বাড়ির বাইরে থেকে গ্রেফতার হয়েছিলেন অভিজিৎ দীপক। সেই গ্রেফতারির প্রায় ২৪ ঘন্টা বাদে দিল্লি আদালত ককরোচ প্রধানকে শর্তসাপেক্ষে জামিন দিল। আজ, শনিবার সিজেপি প্রধানকে জামিন দেওয়া হয়েছে।

গতকাল, দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক থেকে তিরঙ্গা যাত্রা শুরু করার কথা ছিল ককরোচ জনতা পার্টির। তাতে যোগ দিতে যাওয়ার পথেই গ্রেফতার হোন সিজেপি প্রধান। তাঁর সঙ্গেই আটক করা হয়েছিল আইসা নেত্রী নেহা বোরাকে। যদিও পরে তাঁকে রাতে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীপককে এদিন দুপুর অবধি দিল্লির মন্দির মার্গ থানায় গ্রেফতার করে রেখে দেওয়া হয়। পরে দিল্লির এক নিম্ন আদালতের বিশেষ বিচারককে ডেকে নিয়ে এসে মন্দির মার্গ থানায় আদালত বসানো হয়। সেখানেই শুনানিতে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে সিজেপি প্রধানকে। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়নি। যার ফলে কিছুটা স্বস্তি পেলেন অভিজিৎ দীপক। সূত্রের খবর, আজ, শনিবার রাতেই তাঁকে মন্দির মার্গ থানা থেকে ছেড়ে দেওয়া হবে।

আরও পডুন: ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গতকাল, শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা তিরঙ্গা যাত্রা কর্মসূচির আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি। যদিও কর্মসূচি শুরুর আগেই গতকাল, দুপুরে অভিজিৎ দীপকের দিল্লির ঠিকানায় গিয়ে নোটিস ধরিয়েছিল মন্দির মার্গ থানার পুলিশ। কিন্তু সেই নোটিস অমান্য করে বাড়ি থেকে বেরোতেই বিপাকে পড়েন ককরোচ প্রধান। সেন্ট্রাল পার্কে বিক্ষোভস্থলে পৌঁছনোর আগে বাড়ি থেকে বেরোতেই প্রথমে আটক পরে গ্রেফতার করা হয় অভিজিৎ দীপক-কে। গভীর রাতে মন্দির মার্গ থানার পুলিশ জানায়, তাঁকে সতর্কতামূলক গ্রেফতার করা হয়েছে।

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

শান্তি শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকের জামিন মঞ্জুর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল