ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোতে অভব্য আচরণ, মদ্য়প অবস্থায় গাড়ি চালানো ও আইনভঙ্গের জন্য গ্রেফতারির সংখ্যা হাফসেঞ্চুরি করল পার করল শুক্রবার রাত থেকে আজ, শনিবার ভোর পর্যন্ত। মহাষষ্ঠীতেও অভব্য আচরণের জন্য ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৮৫টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও বাইকে তিন জন চেপে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলা হয়েছে ১৮৯ জনের বিরুদ্ধে। পঞ্চমীতে হেলমেটবিহীন অবস্থায় কয়েকজন বাইক আরোহীকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে ষষ্ঠীর দিন সেই বিষয়ে সতর্ক ছিলেন বাইক আরোহীরা। হেলমেটহীন অবস্থায় বাইক চালাতে কাউকে দেখা যায়নি। সেই তালিকায় গ্রেফতার বা মামলার সংখ্যা শূন্য।

আরও পডুন: প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

বেপরোয়া ভাবে গাড়ি এবং বাইক চালানোর অভিযোগে ৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ৬১ জনের বিরুদ্ধে। সেক্ষেত্রেও মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও অন্য ক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙায় মামলা হয়েছে ৯৫টি। মদ বাজেয়াপ্ত হয়েছে ২.৪ লিটার। পঞ্চমীর থেকে শহরে দুর্গাপুজো দেখতে বের হওয়ার নামে ষষ্ঠীতে রাস্তায় বেরিয়ে অভব্য আচরণ বেশি করতে দেখা গিয়েছে। তাই পঞ্চমীর তুলনায় ষষ্ঠীতে শহরে মামলার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠীরতে শহরে মোট মামলার সংখ্যা ৪১০টি। যা পঞ্চমীর রাতের তুলনায় অনেকটাই বেশি। পঞ্চমীতে মামলা হয়েছিল ৩৩৪টি। শুধুমাত্র হেলমেটহীন অবস্থায় গাড়ি চালানোর কোনও ঘটনা ঘটেনি। তেমনটাই জানাচ্ছে কলকাতা পুলিশ। দুর্গাপুজোর রাতে শহরে সুষ্ঠুভাবে ঠাকুর দেখা ও নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজর রয়েছে পুলিশের। নিয়ম লঙ্ঘন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও অভব্য আচরণ, মদ খেয়ে গাড়ি চালানো ও ট্রাফিক আইন ভাঙার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। তা মামলার বহর দেখেই বোঝা যাচ্ছে।

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট