‘ককরোচদের’ সংসদ চলো অভিযানে অশান্তি, এনআইএ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানিয়ে সংসদ চলো অভিযান করেছিল ককরোচ জনতা পার্টি। গত সোমবার ককরোচদের সংসদ চলো অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয় নয়াদিল্লি। এবার সেই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হল। হাইকোর্ট সেই মামলা গ্রহণ করেছে। আগামিকাল শুক্রবার মামলার শুনানির কথা রয়েছে।

মামলাকারীর দাবি, গত সোমবার সংসদ চলো অভিযানের নামে দেশবিরোধী কার্যকলাপ হয়েছে। বিদেশ থেকে আর্থিক সাহায্যে এসেছে আন্দোলনকারীদের কাছে। কেন্দ্রের সরকার ফেলার জন্য এটি একটি বৃহৎ চক্রান্ত। তাই এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো উচিত। এমনটাই আর্জি মামলাকারীর। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানানো হয় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে। সেই মামলা গ্রহণ করলেও জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়েছে আদালত। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

গত ২০ জুলাই সংসদ চলো অভিযানের নামে বিশৃঙ্খলার সৃষ্টি হয় দেশের রাজধানীতে। সেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। যদিও মামলাকারীর দাবি, দিল্লি পুলিশ এই মামলার তদন্ত করতে পারবে না। বহিরাগতরা এই আন্দোলনের পিছনে রয়েছে। তাই এনআইএ-র মতো এজেন্সিকে চাই। এখন এটাই দেখার দিল্লি হাইকোর্ট পুলিশ না কেন্দ্রীয় এজেন্সির উপর ভরসা রাখে। আগামিকাল শুনানিতেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের দাবিতে উত্তাল দেশের রাজধানী। ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু