বাবা-মা চিকিৎসার খরচ দিতে চান না, অবসাদে আত্মঘাতী যুবক

হোটেলের ঘরে বেশিমাত্রায় অক্সিজেন নিয়ে আত্মঘাতী (Suicide) হন ওই তরুণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ বাড়ছিল বাড়ছিল চিকিৎসার বিল। আর তা দিতে রাজি হয়নি বাবা মা। অবশেষে অবসাদে ভুগে চরম পথ বেছে নিলেন ২৪ বছরের এক যুবক। হোটেলের ঘরে বেশিমাত্রায় অক্সিজেন নিয়ে আত্মঘাতী (Suicide) হন ওই তরুণ। ঘটনাটি রাজধানী দিল্লির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নীতেশ। তাঁর চিকিৎসার ক্রমবর্ধমান বিল নিয়ে চিন্তিত ছিলেন। বিপুল পরিমাণ বিলের জেরে বেঁচে থাকার ইচ্ছেটা তাঁর হারিয়ে যায়। জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার উত্তর দিল্লির আদর্শ নগরে একটি হোটেল রুম বুক করে একটি ছোট ব্যাগ সঙ্গে নিয়ে হোটেলে এসে ওঠেন ওই যুবক। এরপর হোটেলের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুখ ঢাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। যে প্লাস্টিকের ব্যাগে অক্সিজেন সরবরাহ হচ্ছিল একটি ছোট অক্সিজেন গ্যাস সিলিন্ডার থেকে টিউবের সাহায্যে। অতিরিক্ত অক্সিজেন দেহে প্রবেশের ফলে হৃদস্পন্দনের হার ভয়ানকভাবে কমে গিয়ে অক্সিজেন পয়জনিং হয়।

পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে নীতেশ উল্লেখ করেছেন, তাঁর দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা এবং সেই কারণে চিকিৎসার বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি তাঁর বাবা মাও তাঁর চিকিৎসার খরচ বহন করতে চান না বলে সুইসাইড নোটে নীতেশ লিখেছেন বলে পুলিশ জানিয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস