আহা রে ব্যবসা! দিল্লিতে মেসির সঙ্গে হাত মেলাতে হলে গুনতে হবে কড়কড়ে কোটি টাকা

Share:

 নিজস্ব প্রতিনিধি: দিল্লি দিয়েই শেষ হবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ভারত সফর। ফুটবলের রাজপুত্রকে স্বাগত জানাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। মেসি এবং তাঁর সঙ্গীরা দিল্লির চাণক্যপুরীর লীলা প্যালেসে যাবেন। যেখানে তাদের জন্য একটি সম্পূর্ণ ফ্লোর বিশেষভাবে রাখা হয়েছে। আর্জেন্টিনার এই দল হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুইটে থাকবে, যার প্রতিটি ঘরের দাম প্রতি রাতের জন্য ৩.৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে। তবে এর মধ্যেই মেসির দিল্লি সফরে যা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সেটি হলো মেসির সঙ্গে হাত মেলাতে খরচ করতে হবে ১ কোটি টাকা।

সূত্রের খবর, এই হোটেলে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ (সাক্ষাৎ অনুষ্ঠান)-র। যেখানে নির্দিষ্ট কিছু ভিআইপি অতিথিরা মেসির সঙ্গে দেখা করতে পারবেন। হাত মেলালেও তা খালি হাতে নয় বরং পকেট ভর্তি করে আসতে হবে। এই বন্ধ দরজায় কথোপকথনে প্রবেশাধিকার পেতে বিশাল অঙ্ক খরচ করতে হয়েছে। লাখ নয় মেসির সঙ্গে হাত মেলাতে পকেটে করে আনতে হবে এক কোটি টাকা। এমনটাই খবর।

আরও পড়ুন: বন্ধু সুয়ারেজেকে নাটমেগ ১৩ বছরের তানিষ্কার, প্রতিক্রিয়ায় মেসি কি করেছিলেন জানেন?

কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে হোটেলকে। মেসির থাকার বিষয়ে কোনও তথ্য বাইরে না যায় সেই বিষয়ে হোটেলের কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই হোটেলে মেসির সঙ্গে দেখা করতে আসতে পারেন ভারতের প্রধান বিচারপতি, কয়েকজন সংসদ, রোহিত শর্মা, প্যারালিম্পিক্সে জ্যাভলিনে স্বর্ণপদকজয়ী সুমিত আন্তিল, বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এবং অলিম্পিক্সে হাই জাম্পে পদকজয়ী নিশাদ কুমাররা।এই হোটেলেই মেসির সঙ্গে মোদির সাক্ষাৎ হওয়ার পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী সোমবার সকালে জর্ডন রওনা দিয়েছেন। তাই বাছা কয়েকজনের সঙ্গেই দেখা করবেন মেসি।

হোটেল থেকে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন যাবেন অরুণ জেটলি স্টেডিয়াম। সেখান থেকে তিনি যাবেন পুরানো কেল্লাতে। সেখানেই আডিডাস (Adidas) বিশেষ ইভেন্টের আয়োজন করেছে। রাত ৮টায় দিল্লি থেকে নিজস্ব জেট, গাল্ফস্ট্রিম-৫ করে দেশে ফিরে যাবেন মেসি।

 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য