বন্ধু সুয়ারেজেকে নাটমেগ ১৩ বছরের তানিষ্কার, প্রতিক্রিয়ায় মেসি কি করেছিলেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এখন বইছে মেসি ঝড়। আজই মেসির ভারত সফরের শেষ দিন। ফুটবলের রাজপুত্রকে নিয়ে মেতে উঠেছে গোটা দেশ। “GOAT India Tour”-এর দ্বিতীয় দিনে ফুটবল সুপারস্টার লিওনেল মেসিকে এক ঝলক দেখতে হাজার হাজার উৎসাহী ভক্ত ভিড় রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিড় জমায়। বিশ্ব আইকন গোটা মাঠ ঘুরে দর্শকদের দেখা দিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করেছেন। সেই সঙ্গেই ক্রীড়াপ্রেমীরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন। হায়দরাবাদের পরে মুম্বইতে গিয়ে একাধিক ইভেন্টে অংশ নেন মেসি। উপস্থিত ছিল বহু কচিকাঁচা। এদিন ফুটবলে শট মারতেও দেখা যায় মেসিকে। সেই সময়েই ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। ময়দানে সুয়ারেজকে নাটমেগ করেন ১৩ বছরের মেয়ে তানিষ্কা কাওয়াডে। তানিষ্কার নাটমেগ দেখে হতবাক হয়ে যান মেসি। সেই সঙ্গেই ১৩ বছরের মেয়ের নাটমেগ দেখে বিস্মিত হন মেসি। তাঁর প্রতিক্রিয়া ছিল দেখার মতো।

মুম্বইতে স্টেডিয়ামে মেসির সঙ্গে দেখার ও খেলায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল ৬০ জন খুদে ফুটবলারদের। তাঁরা মেসির সঙ্গে ফুটবল নিয়ে নিজেদের মধ্যে পাস খেলার সুযোগ পায়। এই খেলায় যোগ দিয়েছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। খেলার সময়ে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে নাটমেগ করে ৭০ নম্বর জার্সি পরা একটি মেয়ে। ১৩ বছরের মেয়ের এই কাণ্ড দেখে অবাক হয়ে যান তাকান সুয়ারেজ। তাঁর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল ওই খুদে ফুটবলারের কাণ্ডে তিনি কতটা অবাক। তবে দেখার মত বিষয় ছিল পিছনে থাকা মেসির প্রতিক্রিয়া। যা উপস্থিত দর্শকদেরও নজর কাড়ে। খুদে ফুটবলারের কাছে সুয়ারেজকে নাটমেগ হতে দেখে হেসে ফেলেন মেসি। তাঁর এই হেসে ফেলার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ‘গ্যাস চেম্বার’ দিল্লিতে মেসি, উদ্বেগে অনুরাগী থেকে চিকিৎসকমহল, ধিক্কার প্রশাসনকে

তাৎক্ষণিকভাবে মুহূর্তটি অবিস্মরণীয় হয়ে ওঠে। তানিষ্কার জন্য, মুহূর্তটি ছিল অবাস্তব। এই ঘটনা নিয়ে তানিস্কা বলেছেন, ‘উনি কিছু বলেননি। তবে চোখে মুখে অবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। পরে হাসিমুখে তাকান আমার দিকে। আসলে আমার স্বপ্ন ছিল ক্রিস্তিয়ানো রোনাল্দোর সঙ্গে দেখা করা। কিন্তু মেসির সঙ্গে সামনাসামনি দেখা হওয়াটাও স্বপ্ন সত্যি হওয়ার মতোই।’ কিছুক্ষণ পরে, তানিষ্কার মনে আরেকটি স্মৃতি মনে পরে। মেসির সঙ্গে সাক্ষাৎ-এর পর তানিস্কা তার হাতে লেখা তারকার নাম দেখায়। সেই মুহূর্তকে বর্ণনা করে কিশোরী বলেন, “মেসি আমার দিকে তাকিয়ে হাসল।” মুহূর্তটি ছিল আবেগে ভরপুর। মেসির মাঠে পা রাখার মুহূর্তটি দেখে ১৩ বছর বয়সী নিশকা নায়ারও নিজেকে অভিভূত প্রকাশ করেন।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪