বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাবে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগে এগিয়ে এলেন জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ। মঙ্গলবার তিনি অমৃতসরে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ-এর কার্যালয়ে গিয়ে ‘মাদক-মুক্ত পঞ্জাব’ অভিযান নিয়ে একটি বৈঠক করেন। রাজ্যে ক্রমবর্ধমান মাদকাসক্তির সমস্যা এবং এর ফলে পরিবার ও যুবসমাজের উপর যে ভয়াবহ প্রভাব পড়ছে, তা নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

আরও পড়ুনঃ বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

তরুণ চুগের কার্যালয় থেকে শেয়ার করা একটি ভিডিওতে হানি সিং বলেন, “সৎ শ্রী আকাল জি, আমি ইয়ো ইয়ো হানি সিং। আজ আমি তরুণ জির সঙ্গে দেখা করতে এসেছি। পঞ্জাব বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে মাদকের কারণে। অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এবং যুবসমাজ বিপথে চলে যাচ্ছে। আমরা এমন একটি পথ খুঁজছি যাতে পাঞ্জাবকে এই মারণ নেশার কবল থেকে মুক্ত করা যায়।” তিনি আরও জানান, তরুণ চুগ ইতিমধ্যেই এই বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং তাঁর অভিজ্ঞতা এই লড়াইয়ে বড় সহায়ক হতে পারে। আলোচনার সময় তরুণ চুঘ হানি সিংকে ‘পঞ্জাবের গর্ব’ বলে উল্লেখ করেন এবং তাঁর জীবনসংগ্রাম ও প্রত্যাবর্তনের গল্পকে অনুপ্রেরণাদায়ক বলে বর্ণনা করেন।

চুগ বলেন, “হানি সিং শুধু একজন শিল্পী নন, তিনি পাঞ্জাবের সন্তান। জীবনের কঠিন সময় পার করে তিনি যেভাবে আবারও সাফল্যের শিখরে ফিরেছেন, তা যুবসমাজের কাছে এক বড় উদাহরণ।” তিনি হানি সিংকে তাঁর গান, কণ্ঠস্বর এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। এই বৈঠক থেকে স্পষ্ট, পাঞ্জাবকে মাদকমুক্ত করার লড়াইয়ে এখন সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি জনপ্রিয় শিল্পীরাও এগিয়ে আসছেন। হানি সিংয়ের মতো তারকার অংশগ্রহণ এই অভিযানে নতুন গতি এনে দিতে পারে বলে মনে করছেন অনেকে।

পুজোর আনন্দে বৃষ্টি ভ্রুকুটি! পঞ্চমী থেকে সপ্তমী ভিজতে পারে কলকাতা- সহ দক্ষিণবঙ্গ

দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলা! চন্দ্রকোণার জাড়া জমিদারবাড়িতে কেন এই অদ্ভুত নিয়ম?

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

উ‍ৎসবের মরসুমে সবচেয়ে সস্তা গাড়ি বাজারে আনল Toyota, দাম শুনলে বিশ্বাস হবে না

স্মার্টফোনের ব্যবহারে ক্ষতি হচ্ছে কব্জির, জানুন সুস্থ থাকার উপায়

সুস্থ জীবনের চাবিকাঠি! সকালে এক গ্লাস ঈষদুষ্ণ জলের ৫ ম্যাজিক গুণ

বিসর্জনের আগে মহাদেবকে চিঠি! কালনার ৪৫০ বছরের দুর্গাপুজোয় কেন এই বিশেষ রীতি?

বিছানার নীচে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস, নিঃস্ব হয়ে যেতে হবে

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা