বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর ঘটনা কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার (২৬ মে) আচমকাই  লিফট ছিঁড়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ৩ জন কর্মী। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরের  ৩৪ নম্বর লিফট ছিড়ে পড়ে। যারা রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তাঁরা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।   

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। আকস্মিক এই ঘটনায় বিমানবন্দর চত্বরে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, বিমানবন্দরের ভিতরে ওই ঘটনার সময়  লিফটে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।  অনেকেই বলছেন যাত্রীরা সেই সময় সেখানে থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনা ঘটতেই দ্রুত ছুটে আসে বিমানবন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিমান বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী করে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত করা হচ্ছে বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন: ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

জানা গিয়েছে, আহতরা হলেন অমিত দাস, শেখ মহিদুল রহমান ও প্রভাত শঙ্কর মেহেতা। তাঁদের চিকিৎসা চলছে। প্রসঙ্গত, ডোমেস্টিক ডিপার্চারের ক্ষেত্রে কলকাতা বিমানবন্দরের বিমানের কাছে পৌঁছনোর জন্য বাস এবং এরোব্রিজ, দুই ব্যবস্থাই আছে। এরোব্রিজ দিয়ে বিমানে প্রবেশ করতে গেলে দোতলায় যেতে হয়। তার জন্য রয়েছে এসকেলেটর এবং লিফট। সেখানেরই ৩৪ নম্বর লিফটটি এদিন ছিঁড়ে পড়েছে।

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

‘৯৫ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সরে যেতে দ্বিধা বোধ করবে না’, সতর্কবার্তা সঙ্ঘের

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

মহার্ঘ বিমানের জ্বালানি, বাড়তে চলেছে ফ্লাইটের টিকিটের দাম!

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ