চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে আর কাটবে না টাকা, নতুন নির্দেশিকা জারি করল ডিজিসিএ

নিজস্ব প্রতিনিধি: বিমানযাত্রীদের স্বস্তি দিতে টিকিট বাতিল ও ফেরত সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত মানা হলে টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীরা বিমান টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন।

ডিজিসিএ জানিয়েছে, যাত্রী যদি বিমান সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট বুক করার পর ২৪ ঘণ্টার মধ্যে নাম বা তথ্য সংক্রান্ত কোনও ভুল চিহ্নিত করেন, তাহলে একই যাত্রীর নামে সেই সংশোধনের জন্য বিমান সংস্থাগুলি কোনও বাড়তি ফি নিতে পারবে না।

আরও পড়ুন: লঘু পাপে গুরু দণ্ড! সহকর্মীর হেলমেট চুরির দায়ে চাকরি থেকে বরখাস্ত কর্মী

এছাড়া ট্রাভেল এজেন্ট বা অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে টিকিট ফেরতের সম্পূর্ণ দায় থাকবে বিমান সংস্থার উপর। কারণ, ওই এজেন্টরা বিমান সংস্থার অনুমোদিত প্রতিনিধি হিসেবেই কাজ করে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সব ক্ষেত্রেই টিকিট ফেরতের প্রক্রিয়া সর্বোচ্চ ১৪টি কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে।

যাত্রীদের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে টিকিট বাতিলের নিয়মেও শিথিলতা আনা হয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট আন্ডারটেকিং-এর আওতায় থাকা যাত্রীদের টিকিট ফেরত সংক্রান্ত সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টস (CAR)-এর বিধিতেও প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টিকিট বাতিলের পর সময়মতো টাকা ফেরত না পাওয়ার অভিযোগ উঠছিল। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বরে ইন্ডিগো-র একাধিক ফ্লাইট ব্যাহত হওয়ার সময় ফেরত সংক্রান্ত জটিলতা ব্যাপক আলোচনায় আসে। সেই সময় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাত্রীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। ডিজিসিএ-র নতুন এই যাত্রী-বান্ধব নির্দেশিকা কার্যকর হলে বিমানযাত্রায় টিকিট বাতিল ও ফেরত সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ