লঘু পাপে গুরু দণ্ড! সহকর্মীর হেলমেট চুরির দায়ে চাকরি থেকে বরখাস্ত কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অফিসের বেসমেন্ট পার্কিং থেকে সহকর্মীর হেলমেট চুরির অভিযোগে এক সিনিয়র প্রযুক্তিকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সংস্থা। ঘটনাটি প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit-এ একটি পোস্ট ঘিরে, যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এবং নেটমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা।

‘Fresher Tech Jobs India’ নামের একটি সাবরেডিটে ‘shaxcasm’ নামের এক জুনিয়র কর্মী বিস্তারিত অভিযোগ জানান। তার দাবি, প্রতিদিনের মতো স্কুটার পার্ক করে হ্যান্ডেলে হেলমেট ঝুলিয়ে অফিসে যান তিনি। সন্ধ্যা ছ’টা নাগাদ ফিরে এসে দেখেন, তার ১৫০০ টাকার হেলমেট উধাও। জায়গায় রাখা রয়েছে একটি ভাঙাচোরা, ডেন্ট পড়া ও ভিসার ভাঙা হেলমেট। বিষয়টি যে নিছক চুরি নয়, বরং পরিকল্পিতভাবে বদল করা হয়েছে-তা স্পষ্ট হয় বলেই দাবি তার।প্রথমে নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করা হলেও জানা যায়, বেসমেন্ট পার্কিং এলাকায় সিসিটিভি নজরদারি নেই। প্রায় এক সপ্তাহ ধরে ই-মেল ও অনুসন্ধানের পর তিনি জানতে পারেন, পার্কিং সংক্রান্ত অভিযোগ মানবসম্পদ বিভাগ নয়, পরিবহণ দফতর দেখে। পরে সংস্থার পরিবহণ টিমের সহায়তায় ক্যাম্পাসে চলা ২৪ ঘণ্টার ড্যাশক্যামের ফুটেজ খতিয়ে দেখা হয়।

তদন্তে উঠে আসে, চার বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এক সিনিয়র সহকর্মীই হেলমেট বদলের সঙ্গে জড়িত। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মীকে নোটিস পিরিয়ডে পাঠানো হয় এবং তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানা যায়।ঘটনাটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভপ্রকাশ করেন। অনেকেই প্রশ্ন তোলেন, সামান্য মূল্যের একটি হেলমেটের জন্য কেন কেউ নিজের পেশাগত ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবেন। কেউ কেউ আবার নোটিস পিরিয়ডে পাঠানোকে সরাসরি বরখাস্তের থেকেও কঠোর শাস্তি বলে মন্তব্য করেন। ঘটনাটি কর্পোরেট কর্মসংস্কৃতি ও নৈতিকতার প্রশ্নও নতুন করে সামনে এনেছে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার