রোহিঙ্গাদের লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? অনুপ্রবেশকারী ইস্যুতে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: রোহিঙ্গা ইস্যুতে ঝাঁজালো সুরে আক্রমণ শানাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থীদের নিখোঁজের অভিযোগে একটি আবেদনের শুনানির সময় কড়া মন্তব্য করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে, অবৈধভাবে দেশে প্রবেশকারীদের জন্য বিচার বিভাগ কি অসাধারণ সুরক্ষা প্রদান করবে? দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের ছিল শুনানি। বেঞ্চের মন্তব্য, “আপনারা কি চান আমরা তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিই?”

এদিন আদালত উল্লেখ করেছে যে রোহিঙ্গারা ভূগর্ভস্থ পথ দিয়ে ভারতে প্রবেশ করছে এবং তারপর খাদ্য ও আশ্রয়ের মতো অধিকার দাবি করছে। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ , “তারা সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করে এবং খাদ্য ও আশ্রয়ের মতো অধিকার দাবি করে।” রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে, একটি হেবিয়াস কর্পাস আবেদনে এমনটাই অভিযোগ আনা হয়েছিল। সেই আবেদনের জবাবে এদিন বেঞ্চ বলেছে, “যারা দেশে অবৈধভাবে ঢুকে পড়েছে, তাদের জন্য বিচারসভা দারুণ কোনও রক্ষাকবচ দেবে, এটাই কি আবেদনকারীরা চান?” এখানেই শেষ নয়, বেঞ্চ দেশে অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়ে নিরাপত্তার বিপদ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন: ১৫ বছরে ২ কোটি কর্মসংস্থান, উন্নয়নের পাঁচালি প্রকাশ করে দাবি মুখ্যমন্ত্রীর

জোর দিয়ে প্রধান বিচারপতি জানতে চান, “আপনার দরিদ্র শিশুরা কি এই সুবিধাগুলি পাওয়ার যোগ্য নয়? আমাদের কি আইনটি এতদূর প্রসারিত করতে হবে?”বেঞ্চ অবৈধ অভিবাসনের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা উদ্বেগগুলিও তুলে ধরে। বিশেষ করে ভারতের উত্তর সীমান্তের কথা উল্লেখ করে। জাতীয়-নিরাপত্তার দিকটি তুলে ধরে প্রধান বিচারপতি বলেন,“উত্তর ভারতে আমাদের একটি অত্যন্ত সংবেদনশীল সীমান্ত রয়েছে। যদি কোনও অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করে, তবে তাদের এখানে রাখার কি আমাদের বাধ্যবাধকতা আছে?”

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ