উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে দেশজুড়ে ঝড় উঠেছে। এবার উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। যোগী রাজ্যে প্রকাশিত সেই তালিকা থেকেই এবার বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম।

এই খসড়া তালিকাটি মূলত ৩১শে ডিসেম্বর প্রকাশের কথা ছিল, কিন্তু সংশোধিত সময়সূচী অনুসারে, এটি আজ মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সংশোধনের পর, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ২.৮৯ কোটি নাম মুছে ফেলা হবে।  উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানিয়েছেন যে ভুল থাকলে সেই তথ্য ঠিক করার জন্য   সময়সীমা ৬ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৬ জানুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত নোটিশের সময়কালে প্রাপ্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখে  নিষ্পত্তি করা হবে।

প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন যে ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত সমস্ত ফর্ম গৃহীত হয়েছে এবং তাদের ডিজিটাইজেশনও সম্পন্ন হয়েছে। সংশোধিত সময়সূচী অনুসারে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, নাগরিকরা সংযোজন, সংশোধন বা আপত্তির জন্য আবেদন করার জন্য এক মাস সময় পাবেন। নির্বাচন কমিশনের মতে, উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ সালের ৬ মার্চ প্রকাশিত হবে। কমিশন ভোটারদের খসড়া তালিকায় তাদের নাম পরীক্ষা করার এবং কোনও ত্রুটি বা বাদ পড়ার ক্ষেত্রে যাবতীয় অভিযোগ নির্ধারিত সময়সীমার মধ্যে জানানোর কথা জানিয়েছে।

আরও পড়ুন: নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কার্ফু, সীমন্ত সিল করল ভারত

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক তথ্য দিয়ে বলেছেন, ‘১৫ কোটিরও বেশি ভোটার নিজেরাই অথবা তাদের পরিবারের কারও দ্বারা স্বাক্ষর করেছেন। প্রায় ৮১ শতাংশ মানুষ স্বাক্ষর করে পুরাতন ভোটার তালিকা ফেরত দিয়েছেন এবং যারা ফর্ম ফেরত দেননি তাদের সংখ্যা প্রায় ১৮ শতাংশ। যারা ফর্ম ফেরত দেননি তাদের অনেক কারণ ছিল। মৃত ভোটারের সংখ্যা ৪৬.২৩ লক্ষ এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা, অর্থাৎ যারা স্থানান্তরিত হয়ে অন্যত্র চলে গেছেন, তাদের সংখ্যা ২.১৭ কোটি। একাধিক স্থানে  যাদের নাম পাওয়া গেছে তাদের সংখ্যা ২৫.৪৭ লক্ষ। খসড়ায় যাদের নাম আসেনি তাদের মোট সংখ্যা ২.৮৯ কোটি।”  SIR-এর পরে, উত্তরপ্রদেশে ১২ কোটি ৫৫ লক্ষেরও বেশি ভোটার রয়েছে।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা