প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাবালিকা পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠল মুম্বইয়ে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত এক জিমন্যাস্টিক্স প্রশিক্ষকের বিরুদ্ধে। ১৬ বছরের ওই পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ৪৮ বছরের প্রশিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভিলে পার্লে থানার পুলিশ। পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই ওই প্রশিক্ষকের কাছে জিমন্যাস্টিক্স শিখছিলেন অভিযোগকারিণী। ঘটনার দিন বাড়িতে পড়াশোনা করার সময় প্রশিক্ষকের কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি ‘হাই’ বার্তা পান তিনি। মায়ের পরামর্শে প্রশিক্ষককে কেন যোগাযোগ করেছেন, তা জানতে চান। অভিযোগ, প্রশিক্ষক তাঁর অবস্থান জানতে চেয়ে জিমন্যাস্টিক্স কেন্দ্রে দেখা করতে বলেন। প্রশিক্ষণের বিষয়ে কথা বলবেন মনে করে সেখানে যান ওই পড়ুয়া। তাঁর অভিযোগ, তখন প্রশিক্ষক একাই ছিলেন। তাঁকে জুতো ভিতরে নিয়ে আসতে এবং দরজা বন্ধ করতে বলা হয়। পরে কলেজ ও পড়াশোনা নিয়ে কথাবার্তার সময় প্রশিক্ষক তাঁর বাঁ হাত ধরে কোলে টেনে নেন বলে অভিযোগ। তিনি উঠে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে কোমর জড়িয়ে ধরেন প্রশিক্ষক। এর পরেই সেখান থেকে বেরিয়ে কলেজে চলে যান ওই পড়ুয়া। তাঁকে অস্বাভাবিক অবস্থায় দেখে সহপাঠীরা বিষয়টি জানতে চান। পরে এক শিক্ষককে ঘটনার কথা জানান তিনি। শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যেরা থানায় অভিযোগ করেন।

আরও পড়ুনঃ নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জিমন্যাস্টিক্স কেন্দ্র এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রশিক্ষক ও পড়ুয়ার মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনও পরীক্ষা করছেন তদন্তকারীরা। অভিযুক্ত প্রশিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল