নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের নাগপুরে জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে ২০-২৫ জনই স্থানীয় বাসিন্দা। অসুস্থদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের রাখা হয়েছে আইসিইউতে। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে।

রবিবার গভীর রাতে নাগপুরের গোধনী এলাকার জল শোধনাগারে এই গ্যাস লিকের ঘটনা ঘটে। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ গ্যাস লিকের খবর মেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছু ক্ষণের চেষ্টায় গ্যাসের উৎস বন্ধ করা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায় আক্রান্ত হন শোধনাগারে কর্মরত ৮-১০ জন কর্মীও। তাঁদের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শোধনাগারের ২০০ মিটারের মধ্যে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফাগো পাটিল লে-আউট থেকে নাগমন্দির টেকড়ি সংলগ্ন এলাকাও এই বিধিনিষেধের আওতায় রয়েছে। সোমবার সকাল ১১টা পর্যন্ত ওই এলাকায় না যাওয়ার জন্য বাসিন্দাদের আবেদন জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

মানকাপুর থানার পুলিশ পরিদর্শক হরেশ কালশেকর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ৪০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছে নাগপুর পুলিশ।

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের