প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে প্রবেশ করেছে বর্ষা। একাধিক রাজ্যে তাণ্ডব দেখাচ্ছে ঝড়-বৃষ্টি। পুলিশ জানিয়েছে, সোমবার(২৯ জুন) সন্ধ্যায় উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় ঝড়ের সময় একটি ই-রিকশার ওপর নিম গাছ ভেঙে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ফারিহা থানা এলাকার জসরানা তহসিলের চিদ্রাই গ্রামের কাছে রাত প্রায় সাড়ে ৮টায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ইটা জেলার আওয়াগড় থেকে ফারিহার দিকে যাওয়ার পথে একটি বড় নিম গাছ ভেঙে ই-রিকশাটির ওপর পড়ে এবং ই-রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে বসে থাকা আটজন যাত্রীই আটকা পড়েন।  জেলা ম্যাজিস্ট্রেট সন্তোষ কুমার শর্মা জানান, গাড়িটি পৃথ্বীপুর-চিড়রাই গ্রাম এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ে নিম গাছটি ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহায়তায় গাছটি সরানোর ব্যবস্থা করে। আনা হয় একটি জেসিবি মেশিন। আটজন যাত্রী ই-রিকশায় চেপে ইটার আওয়াগড় থেকে ফারিহায় যাচ্ছিলেন।

আরও পড়ুন: যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯

আহতদের অ্যাম্বুলেন্সে করে সরকারি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। তবে, তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। বাকি তিনজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতরা হলেন গজেন্দ্র (২৮), হারেশ পাল (৫৯), বিষ্ণু (২০), আমান(১৭), গঙ্গা সিং(৬৫) । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলার কারণে  রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে সবটাই ধীরে ধীরে সামাল দেয় পুলিশ। 

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

ভয়ঙ্কর কাণ্ড! জামিনে মুক্তি পেয়েই স্ত্রী-সন্তান-সহ ৬ জনকে খুন, পলাতক যুবক

খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান