আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছয় রাজ্যের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা নির্বাচন। চলছে জোর কদমে প্রস্তুতি। মঙ্গলবার নির্বাচন কমিশন বেশ কয়েকটি রাজ্যে প্রশাসনিক এবং  সুরক্ষার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল।তাঁরা হলেন বিশেষ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক। তারা ভুল তথ্যের প্রভাবে সৃষ্ট চ্যালেঞ্জের প্রেক্ষাপটে কঠোরভাবে মোকাবিলা করবে।

পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওড়িশাতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই  বাংলার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করল কমিশন। স্পেশাল অবজারভারদের অন্যতম দায়িত্ব থাকবে নিরাপত্তা বাহিনীর উপর নজর রাখা, আধিকারিকদের বদলি, ভোটিং মেশিন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে কি না সেটা দেখা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় একই সঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই জন্য এই দুই রাজ্যে কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

অন্যদিকে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বিভিন্ন রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে তৎপর হতে  দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে । বিভিন্ন তল্লাশি করে  নগদ টাকা উদ্ধারের নানা তথ্য সংগ্রহ করছে কমিশন। এই পরিস্থিতিতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন ।

প্রসঙ্গত,  বিগত কয়েক বছরে বিভিন্ন ভোটে  একাধিক রাজ্যে অশান্তির ছবি স্পষ্ট ধরা পড়েছে। তাই এই বছর কমিশন এই ব্যাপারে আগাম সতর্ক বলে মনে করা হচ্ছে। সেই জন্যই নির্বাচনের আগে প্রস্তুতি শুরু করা হয়েছে কমিশনের তরফ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ