রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

Share:

নিজস্ব প্রতিনিধি:   রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনার জেরে আমেরিকার বাণিজ্যিক চাপের মুখে পড়ার আশঙ্কা ছিল ভারতের। রুশ জ্বালানি আমদানিকে কেন্দ্র করে ওয়াশিংটনের কড়া অবস্থান দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও উদ্বেগ তৈরি করেছিল। তবে এবার সেই পরিস্থিতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-সম্পর্কিত নিষেধাজ্ঞা ও শুল্কের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্তে আপাতত স্বস্তি মিলতে পারে ভারত-সহ একাধিক দেশের।

শুক্রবার (১৬ অক্টোবর) একটি নির্দেশে রাশিয়া-সংক্রান্ত নতুন আইনের আওতায় থাকা একাধিক নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কের প্রয়োগ মকুব করেন ট্রাম্প। তাঁর বক্তব্য, এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া আমেরিকার জাতীয় স্বার্থের পক্ষে প্রয়োজনীয়। সেই মর্মে কংগ্রেসকেও জানানো হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট, ২০২৬’। রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে মস্কোর উপর অর্থনৈতিক চাপ বাড়ানোই ছিল এই আইনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি, রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপের সুযোগ রাখা হয়েছিল। এই আইনের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ হলে রাশিয়ার জ্বালানি আমদানিকারী দেশগুলির আমেরিকায় রফতানি করা পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর ক্ষমতা পেত মার্কিন প্রশাসন। সেই তালিকায় ভারত ও চিনের মতো দেশও থাকত।

আরও পড়ুন: ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

উল্লেখ্য, ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করে আসছে। দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী জ্বালানি সংগ্রহের কৌশল নির্ধারণ করা নয়াদিল্লির কাছে গুরুত্বপূর্ণ। রাশিয়ার তেল কেনার কারণে আমেরিকা যদি ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপাত, তাহলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর তার প্রভাব পড়তে পারত।  ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে আপাতত সেই আশঙ্কা কিছুটা কমল।  

 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য