লজ্জা! পক্ষাঘাত স্ত্রীকে ভ্যানে চাপিয়ে ৩০০ কিমি পথ পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবাসা যেখানে হার মানে! ৭৫ বছর বয়সে দাঁড়িয়ে পাহাড়সম অদম্য মনোবল নিয়ে স্ত্রীর জন্য লড়াই চালিয়ে গেলেন বৃদ্ধ। ওড়িশার সম্বলপুর থেকে কটক প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করলেন। এই পথ কোনো আধুনিক যানবাহনে নয়, রিকশা চালিয়ে অতিক্রম করলেন। বাবু লোহার বয়স ৭৫ আর তাঁর স্ত্রী ৭০ বছর। জ্যোতি গুরুতর প্যারালাইসিসে আক্রান্ত। নিজে দাঁড়ানো তো দূরের কথা বসে থাকাও তাঁর পক্ষে অত্যন্ত কষ্টকর। 

দারিদ্র্যের কারণে চিকিৎসার পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। সম্বলপুরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা কটকের এসসিবি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অ্যাম্বুলেন্স বা অন্য কোনও সহায়তার ব্যবস্থা করার মতো সামর্থ্য বাবু লোহারের ছিল না। তবুও তিনি হাল ছাড়েননি। স্ত্রীকে বাঁচাতে একমাত্র সম্বল হিসেবে বেছে নেন একটি রিকশা।

আরও পড়ুন: বিশ্বের সর্বোচ্চ আয়কারী মহিলা ফুটবলারকে চেনেন?

রোদে পুড়ে, ঠান্ডা রাত পেরিয়ে, কখনো পাকা রাস্তা কখনো কাঁচা গ্রামীণ পথ ধরে এগিয়ে চলে দেরি। শরীর ক্লান্তিতে ভেঙ্গে পড়লেও মনবল একটুও টলেনি। পথে বহু অচেনা মানুষ এগিয়ে এসেছেন, কেউ জল দিয়েছেন, কেউ খাবার, কেউ আবার সামান্য অর্থ দিয়ে সাহায্য করেছেন। এই মানবিক সহানুভূতি বাবু লোহারের চলার শক্তি হয়ে উঠেছিল।

অবশেষে বহু কষ্টের পর তিনি স্ত্রীকে কটকের হাসপাতালে পৌঁছে দিতে সক্ষম হন। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওঠে জ্যোতি। এরপর দুজনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন কিন্তু ফেরার পথেও ভাগ্য যেন পরীক্ষা দিতে ছাড়েনি। চৌদ্বারের এর কাছে একটি গাড়ির ধাক্কায় আবার গুরুতর আহত হন জ্যোতি। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে টাঙ্গী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এই দুর্ঘটনাও বাবু লোহারের মনবল ভাঙতে পারেনি। ব্যান্ডেজ করা অবস্থায় স্ত্রীকে আবার রিকশায় তুলে তিনি সম্বলপুরের পথে রওনা দেন তিনি। ক্লান্ত শরীর, বার্ধক্য আর অসংখ্য বাধা সত্বেও তার একটাই লক্ষ্য স্ত্রীকে নিরাপদে সুস্থ ভাবে ঘরে ফেরানো।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের