বিশ্বের সর্বোচ্চ আয়কারী মহিলা ফুটবলারকে চেনেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ট্রিনিটি রডম্যান। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা ফুটবলার হিসেবে এখন তিনিই শীর্ষে। আমেরিকার জাতীয় মহিলা ফুটবল (এনডব্লুএসএল) লিগ-এর ক্লাব ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে ৩ বছরের নতুন চুক্তি করে এই নজির গড়েছেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। এরপর শুক্রবার ২৩ জানুয়ারি ফের শৈশবের ক্লাব ওয়াশিংটন স্পিরিটের সঙ্গেই নতুন চুক্তিতে সই করেন এই তারকা।

যদিও চুক্তির আর্থিক শর্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, বোনাসসহ প্রতি বছর প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার আয় করবেন ট্রিনিটি রডম্যান। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি ৪৬ লক্ষ টাকা। এই চুক্তির মেয়াদ থাকবে ২০২৮ সাল পর্যন্ত। রডম্যানের এজেন্ট মাইক সেঙ্কোভস্কি জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমেই ট্রিনিটি বিশ্বের সবচেয়ে বেশি উপার্জন করা মহিলা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন। এর আগে এই রেকর্ডটি ছিল স্পেনের তারকা ফুটবলার আইতানা বোনমাতির দখলে। যদিও তাঁর আয়ের সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে তিনি টানা ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে ব্যালন ডি অর জিতে মহিলা ফুটবলে নিজের আধিপত্য প্রমাণ করেছিলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা, ফিরলেন তারকা ক্রিকেটার

নতুন চুক্তি স্বাক্ষরের পর আনন্দ প্রকাশ করে ট্রিনিটি বলেন,”আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। ইটা আমার জীবনের একটা বড় মুহূর্ত। এই চুক্তির পর অনেক কিছুই বদলে যাবে।” উল্লেখযোগ্যভাবে, ট্রিনিটি রডম্যান হলেন এনবিএ-র কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যানের কন্যা। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের দক্ষতা ও পরিশ্রমেই তিনি আজ মহিলা ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। কেরিয়ারের শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলে আসা এই ফুটবলার এখন বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল মুখ।

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?