মমতাকে কুমন্তব্য, দিলীপ ঘোষকে সেন্সর করল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুমন্তব্যের জের। এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সেন্সর করল নির্বাচন কমিশন।

সম্প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। দিলীপের এই অশালীন মন্তব্যের পরই এই ঘটনা নিয়ে সরব হয় তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনে। এরপরই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। পাশাপাশি দিলীপ ঘোষকে কমিশন সতর্ক করে দিয়েছে। কমিশনের তরফে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আগামীদিনে যেন দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য না করেন। ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও এই বিষয়ে জানিয়ে রেখেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, দিলীপ ঘোষ মমতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে বলেছিলেন, ‘বিহার, ইউপি থেকে দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলে ত্রিপুরার মেয়ে।‘

এদিন দিলীপ ঘোষের পাশাপাশি কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাথকেও সেন্সর করে নির্বাচন কমিশন। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাথ হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন। কঙ্গনার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার জন্য কমিশন কংগ্রেস নেতাকে সতর্ক করে দিয়েছে।কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ ও প্রতিনিধি বৃদ্ধি নিয়ে কাজ করে চলেছে কমিশন। এই প্রেক্ষাপটে মহিলাদের প্রতি অশালীন মন্তব্য কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী