আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুড়িমুড়কির মত চলল গুলি, ফের রক্তে ভিজল কাশ্মীর, এনকাউন্টারে নিকেশ ৫ জঙ্গি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ফের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্য জঙ্গিদের। এই ঘটনায় আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ২ জওয়ান।গোলাগুলিতে নিহত ৫ জঙ্গি। গোটা ঘটনায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীও।

এই নিয়ে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, এই অপারেশন যৌথভাবে চালায় ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীরের কুলগাঁওয়ের পুলিশ। তল্লাশি অভিযানের সময় অতর্কিতে মুড়িমুড়কির মতো গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারাও। আক্রমণ ঠেকাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়ায় সেনারা। আপাতত ৫ জঙ্গি নিহত হয়েছে।

জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বুধবার রাতে কুলগাঁও জেলার বেহিবাগ এলাকার কাদ্দেরে হানা দিয়েছিল নিরাপত্তা বাহিনী। রাতভর সেখানে চিরুনি তল্লাশি চলে জঙ্গিদের খোঁজে। আর সকাল থেকে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই।

উল্লেখ্য, এর আগে সেন্ট্রাল কাশ্মীরের গঙ্গানীরে একটি সুড়ঙ্গের নির্মাণস্থলে ভয়াবহ হামলায় চালায় লস্কর-ই-তৈবা। সেই হামলার সঙ্গে জড়িত এক জঙ্গিকে চলতি মাসেই এনকাউন্টারে খতম করেছিল ভারতীয় সেনা। শ্রীনগরের জঙ্গলে নিকেশ করা হয় সেই লস্কর জঙ্গিকে। ওই নির্মাণকারী সুড়ঙ্গে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ৭ জন নিরস্ত্র শ্রমিকের।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ