সোনা ও ঋণের টাকা ফেরত চাওয়ায় মালকিনকে মাদক খাইয়ে খুন প্রাক্তন পরিচারিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর খুনের ঘটনা গুজরাটের পালনপুরে। সোনা ও নগদ টাকার লেনদেনকে কেন্দ্র করে এক মহিলাকে তাঁরই প্রাক্তন গৃহকর্মী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ। নিহত শান্তি বেন আকেদিওয়ালা ২২ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। পরে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে পুরো ঘটনার পর্দাফাঁস করে।

তদন্তে জানা গিয়েছে, মূল অভিযুক্ত রেখা রাঠোর দীর্ঘ ১৫ বছর ধরে শান্তি বেনের পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে রেখা নিজের আসবাবপত্রের ব্যবসা শুরু করেন এবং সেই ব্যবসায় আর্থিক সহায়তা হিসেবে শান্তি বেনের কাছ থেকে বিপুল পরিমাণ সোনার গয়না ও নগদ টাকা ধার নেন।

আরও পড়ুন: উচ্চস্বরে আইসক্রিম বিক্রির অপরাধে বিক্রেতার মুন্ডচ্ছেদ করল মধ্যবয়স্ক ব্যক্তি

পুলিশ সূত্রে খবর, গত কিছুদিন ধরে শান্তি বেন তাঁর ধার দেওয়া সম্পত্তি ফেরত চাইছিলেন। সেই চাপ থেকেই মুক্তি পেতে রেখা একটি চক্রান্ত করেন। ২২ মার্চ রাতে ব্যবসা সংক্রান্ত আলোচনার অজুহাতে শান্তি বেনকে নিজের দোকানে ডেকে পাঠানো হয়। অভিযোগ, সেখানে আগে থেকেই পরিকল্পনা করে রেখা ও তাঁর সহযোগীরা শান্তি বেনকে মাদক খাইয়ে অচেতন করে ফেলে এবং পরে তাঁকে খুন করে।

অপরাধের প্রমাণ লোপাট করতে মৃতদেহটি একটি বস্তায় ভরে পালনপুরের একটি পরিত্যক্ত শোরুমের বেসমেন্টে ফেলে দেওয়া হয়। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্র ও ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতে দেহ উদ্ধার হয় এবং রেখার জড়িত থাকার প্রমাণ মেলে। এই ঘটনায় রেখা রাঠোর ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শান্তি বেনের পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, শোরগোল নওদায়

মমতাকে বাঁচাতে গিয়ে হারানো পুলিশের চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিরাজুল

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

ডেঙ্গু মোকাবিলায় ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রথম ভ্যাকসিনে ছাড়পত্র ভারতের

১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী

‘কথা হবেই, আমার কাজ খেলে যাওয়া,’ অবসর প্রসঙ্গে বার্তা রোহিতের