উচ্চস্বরে আইসক্রিম বিক্রির অপরাধে বিক্রেতার মুন্ডচ্ছেদ করল মধ্যবয়স্ক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় নৃশংস ঘটনায় শোরগোল পড়েছে। একটি সামান্য বচসাকে কেন্দ্র করে এক আইসক্রিম বিক্রেতাকে খুন করার অভিযোগ উঠেছে এক মধ্যবয়সী ব্যক্তির বিরুদ্ধে। গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে টিকাইতনগর থানা এলাকার তরাই অঞ্চলের গারসাওয়াল গ্রামে। নিহত যুবকের নাম বাবলু রাজভর (২৬)। তিনি দরিয়াবাদ এলাকার বাসিন্দা এবং সাইকেলে করে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতেন। ঘটনার দিনও তিনি তাঁর ১২ বছরের খুড়তুতো ভাইকে সঙ্গে নিয়ে ব্যবসার কাজে বেরিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইসক্রিম বিক্রির সময় গ্রামের বাসিন্দা শঙ্কর যাদব (৫০) বাবলুর কাছ থেকে আইসক্রিম নেন। পরে টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় শঙ্কর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বাবলুকে হুমকি দেন। এরপর তিনি কাছের একটি বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে বাবলুর উপর হামলা চালান।

আরও পড়ুন: পর্যাপ্ত মজুত রেখেই ভিন রাজ্যের বাজারে যাবে বাংলার আলু

এই হামলায় বাবলু গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, হত্যার পর অভিযুক্ত মৃতদেহের সঙ্গে আরও নৃশংস আচরণ করেন। এমনকি কাটা মাথা নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন এবং আগেও তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং কী কারণে এই ভয়াবহ অপরাধ সংঘটিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

দিদিমার মৃতদেহ-র সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ মহাশ্মশানে ভয়ানক কাণ্ড

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

মুম্বইয়ে ৮৪ কোটি টাকার বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

শহিদ পরিবারকে মাসে ১০ হাজার টাকা সাহায্যের আশ্বাস ঋতব্রতর

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি