নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেয়ের উপর যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ, আর তার জেরেই এক যুবকের পরিণতি হল ভয়ঙ্কর । কেরলের কোচিতে রেললাইনের ধারে ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে ট্রেনের ধাক্কায় মৃত্যু বলে মনে হলেও, তদন্তে উঠে আসে খুনের সম্ভাবনা। এরপরই মৃতের স্ত্রীকে আটক করে পুলিশ। তার পরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।  অভিযোগ, নিজের ১৬ বছরের মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা করায় নিজের স্বামীকে হত্যা করেন স্ত্রী।   

পুলিশ জানিয়েছে  ৩১ বছর বয়সি ওই যুবক ওডিশার গঞ্জাম জেলার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, স্বামীকে খুন করার পর তাঁর দেহ রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছিল, যাতে ঘটনাটিকে ট্রেন দুর্ঘটনা বলে মনে হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ অক্টোবর রাতের দিকে এর্নাকুলাম নর্থ ও এডাপল্লি রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনের কাছে দেহটি দেখতে পান একটি ট্রেনের লোকো পাইলট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং স্থানীয় পুলিশ। দেহ পরীক্ষা করার পর তদন্তকারীদের সন্দেহ হয়, ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়নি। এরপর দেহটি হাসপাতালে পাঠানো হয়। পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু করা হয়। 

আরও পড়ুন: চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

তদন্তে পুলিশ জানতে পারে, রেললাইনের কাছেই একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন  ওই যুবক। সেখানে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। কিন্তু তাঁর বক্তব্যে অসঙ্গতি নজরে আসায় সন্দেহ বাড়ে। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি দাবি, জেরার মুখে স্বামীর মাথায় আঘাত করার কথা স্বীকার করেন ওই মহিলা। পুলিশের কাছে মহিলার দাবি, তাঁর প্রথম পক্ষের ১৬ বছরের মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। সেই  ঘটনার জেরেই স্বামীর মাথায় আঘাত করেন তিনি। এরপর যুবকের মৃত্যু হলে দেহটি টেনে নিয়ে গিয়ে রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়। তবে নাবালিকার উপর যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তি ছিলেন  ওই মহিলার দ্বিতীয় স্বামী।  প্রথম পক্ষের মেয়েকে নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে কেরলে বসবাস করতেন। তবে ঠিক কি ঘটেছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।  

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়